Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বন্যার স্রোতে ভেসে পাকিস্তানে চলে গিয়েছিল ৭ ভারতীয়, জেলে করা হতো অত্যাচার, তিন বছর পর মুক্তি পেয়ে দেশে ফিরলেন ওঁরা

বন্যার স্রোতে ভেসে পাকিস্তানে চলে গিয়েছিল ৭ ভারতীয়, জেলে করা হতো অত্যাচার, তিন বছর পর মুক্তি পেয়ে দেশে ফিরলেন ওঁরা

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
Inadia_Pak.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বন্যায় ভেসে পাকিস্তানে চলে গিয়েছিলেন সাত ভারতীয়। তিন বছর পর অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরলেন তাঁরা। দেশে ফিরে নিজেদের ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালেন তাঁরা।

রিপোর্ট অনুসারে, পাকিস্তান কর্তৃপক্ষ সাত ভারতীয়কে রবিবার পঞ্জাবের আটারী সীমান্তে বিএসএফের হাতে তুলে দিয়েছে। আটারী সীমান্তের প্রোটোকল অফিসার অরুণ মহল এ বিষয়ে জানান, সাত ভারতীয় যে মুক্তি পেয়েছে সেই সংক্রান্ত নথি তাঁদের কাছে এসে পৌঁছনোর পর তাঁদেরকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। যাঁরা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তাঁদের মধ্যে চার জন পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা, এক জন জলন্ধরের, লুধিয়ানার এক জন এবং উত্তরপ্রদেশের এক জন।

দেশে ফিরে আসা ভারতীয়দের মধ্যে এক জন জানান, ২০২৩ সালে বন্যার সময় ভেসে যাচ্ছিল তাঁদের গবাদি পশু, সেই প্রাণীগুলিকে বাঁচাতে গিয়ে তাঁরা নিজেরা ভেসে যান। জলের স্রোত এতটাই বেশি ছিল, সীমান্তরেখা পেরিয়ে তাঁরা কখন প্রতিবেশী দেশে চলে গিয়েছেন তা বুঝতে পারেননি। এক জন বলেন, ‘আমরা একসঙ্গে তিন জন ভেসে গিয়েছিলাম। পাকিস্তানের একটি বাড়িতে আমরা গিয়ে বলি, আমাদের ভারতীয় সেনার কাছে পৌঁছে দিন। কিন্তু ওঁরা তা না করে পাকিস্তানি সেনার হাতে আমাদের তুলে দেন।’ দেশে ফেরা এক জন জানান, তাঁদেরকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে মারধর করা হতো। তবে দেশে ফিরতে পেরে খুশি সকলে। তাঁরা ভারত সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Post Views: 165

Continue Reading

Previous: বাজেটের জেরে নিম্নমুখী শেয়ার বাজার; এক ধাক্কায় পরে গেছে সেনসেক্স
Next: কিউই সিরিজ জিতে আর সিরিজ সেরা হয়ে সূর্য বললেন টার্গেট বিশ্বকাপ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.