Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় সহ দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশন চালু হচ্ছে ! ভিডিও কনফারেন্সে বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় সহ দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশন চালু হচ্ছে ! ভিডিও কনফারেন্সে বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Online Desk মে 20, 2025
Jaychandi.jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন, হুগলির পানাগড় এবং কল্যাণীর ঘোষপাড়া সহ দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশন আগামী ২২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টেশনগুলির আনুষ্ঠানিক সূচনা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মোট ১০০টি স্টেশনকে নতুন রূপ দেওয়ার কাজ চলছে।
এই প্রকল্পের অধীনে রেলস্টেশনগুলির পুনর্গঠন এই অঞ্চলের রেল পরিকাঠামোকে আধুনিক করে তোলার ক্ষেত্রে কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্টেশনগুলির পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে যাত্রী সুবিধা ও প্রবেশযোগ্যতা বাড়ানো। একই সঙ্গে এমন ভাবে নকশার ব্যবস্থা করা হয়েছে যাতে শুধুমাত্র যাত্রার অভিজ্ঞতাই উন্নত করবে না, এই অঞ্চলের অর্থনীতিতেও যথেষ্ট অবদান রাখবে।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশন যাত্রী ও মালবাহী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই স্টেশনের পুর্গঠনের ক্ষেত্রে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে। জয়চণ্ডী পাহাড় স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। যেমন- লিফট, সৌন্দর্যায়নের প্রয়োজনে স্টেশনের হলঘরে মধুবনী চিত্র, বিশ্রামাগার, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রতীক্ষালয় ইত্যাদি। পাশাপাশি, প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প, পানীয় জলের বুথ ও শৌচাগার, গাড়ি রাখার জায়গা, প্রতিবন্ধীদের জন্য বুকিং কাউন্টার, স্টেশন ও আশপাশের এলাকার উন্নয়ন, মূল প্রবেশপথে রাস্তা সংস্কার এবং গাড়ি রাখার এলাকায় রাস্তা প্রশস্ত করার কাজও শেষ হয়েছে।

Post Views: 227

Continue Reading

Previous: ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত ফি আদায় ! একাধিক পুরসভাকে ‘ধমক’ মমতার, সতর্ক করলেন পুলিশ কর্মীদেরও
Next: উত্তরবঙ্গের শিল্পবৈঠকে উন্নয়নের দরজা খুলে দিলেন মমতা, একগুচ্ছ প্রকল্প উদ্বোধন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.