স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-১ জয় পেল ভারতীয় দল। রবিবার মাউন্ট মাউনগানুইয়েরবে ওভালে পঞ্চম ওডিআই ম্যাচে ২২ রানে জয় পেল ভারত। লো-স্কোরিং ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে জয় পেল ভারত। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪৮.১ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এই লো-স্কোরিং ম্যাচে যে ভারতীয় দল জয় পাবে, তা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু অসাধ্য সাধন করলেন আর্শদীপ সিং , অক্ষর প্যাটেলরা । তাঁদের দাপটেই এই ম্যাচে জয় পেল ভারত। ফলে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতের বোলিং বিভাগের আত্মবিশ্বাস বেড়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওডিআই ম্যাচে ৮৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর রবিবারও ভারতের ব্যাটিং বিভাগের পারফরম্যান্স ভালো হল না। এদিন ৩৪ রানে তিন উইকেট খুইয়ে বসে ভারত। ওপেনার রোহিত শর্মা সাত রান করে ফিরে যান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি পাঁচ রান করে আউট হয়ে যান। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ১৮ রান করেন। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২২ রান করেন। ৮৬ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এরপর ঈশান কিষানকে নিয়ে লড়াই শুরু করেন অক্ষর। তিনি ৪৬ রান করেন। ঈশানও ৪৬ রান করেন। নমন ধীর ২২ রান করেন। মহম্মদ সিরাজ ১৪ রান করে অপরাজিত থাকেন। আর্শদীপও ১৪ রান করেন। এরপর ১০ ওভারে দুই মেডেন-সহ ৩০ রান দিয়ে তিন উইকেট নেন আর্শদীপ। ১০ ওভারে এক মেডেন-সহ ৫০ রান দিয়ে জোড়া উইকেট নেন সিরাজ। ৬.১ ওভারে ২৮ রান দিয়ে জোড়া উইকেট নেন অক্ষর। আকিব নবি যশ ঠাকুর ও নমন এক উইকেট করে নেন।
নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা

নিউজিল্যান্ডের কোনও ব্যাটারই বড় রান পাননি। সর্বাধিক ৩১ রান করেন ডিন ফক্সক্রফট । কেউই খুব বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি। এর ফলে জয় পেল ভারত।পাঁচ ম্যাচের সিরিজ় ৩-১ ব্যবধানে জিতলেও খুশি নন শ্রেয়স। তিনি মূলত ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক। টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য শেষ দু’ম্যাচে শুভমন গিল না খেলায় নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। সিরিজ় জয়ের ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়ে বলেছেন, ‘‘আমরা একদমই ভাল ব্যাট করিনি। তবে বোলারেরা ভাল পারফর্ম করেছে। সঠিক জায়গায় বল রেখেছে। নিজেদের কাজ ঠিকঠাক করে আমাদের লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করেছে।’’ ব্যাটিং ব্যর্থতা নিয়ে শ্রেয়স আরও বলেছেন, ‘‘গোটা সিরিজ়েই আমাদের ব্যাটিং ভাল হয়নি। তবে পরিস্থিতি যেমনই হোক, দলের জয়ই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। ঘন ঘন পরিবর্তন করলে পরিস্থিতি আরও কঠিন হয়। দলের জন্যও ভাল নয়।’’‘ক্রিকেটপ্রেমীরা দু’দলকেই সমর্থন করেছেন। দেখে বেশ ভাল লেগেছে। খেলাধুলো অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। সকলকে ধন্যবাদ.রবিবার ভারতের জয়ের অন্যতম নায়ক অর্শদীপ সিং। ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে খুশি অর্শদীপ। তবে তাঁর কথাতেও ব্যাটিং নিয়ে হালকা খোঁচা রয়েছে। অর্শদীপ মজা করে বলেছেন, ‘’১১ নম্বরে ব্যাট করতে ভালবাসি। যদিও আমার কয়েক জন সতীর্থ বলে, আমি নাকি বল দেখে ভয় পাই। কিন্তু আমি আর মহম্মদ সিরাজ দ্রুত কিছু রান তুলেছি। দল যাতে অন্তত ২০০ রান তুলতে পারে, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। আরে বল করার জন্যও তো কিছু রান ঝুলিতে থাকা দরকার।’’