Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৪৮ ঘণ্টায় হারাবে ভেবেছিল, ৮ ঘণ্টায় ধরাশায়ী করেছি পাকিস্তানকে ! জানালেন, সেনা প্রধান

৪৮ ঘণ্টায় হারাবে ভেবেছিল, ৮ ঘণ্টায় ধরাশায়ী করেছি পাকিস্তানকে ! জানালেন, সেনা প্রধান

Online Desk জুন 4, 2025
Anil-Chouhan.jpg

ওঙ্কার ডেস্ক : জাতীয় রাজনীতিতে এখন একটি বড় প্রশ্ন, কেন্দ্র কেন অপারেশন সিঁদুরের বাস্তবিক এবং পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে মুখ খুলছে না। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। সর্বদলীয় বৈঠক চেয়েছেন। তাঁদের যুক্তি, জনসাধারণকে এই সংঘর্ষের বিষয়ে সত্যতা জানানো তাঁদের দায়িত্ব। ভারত পাক সংঘর্ষের সম্পর্কে তাঁদের অনেক জিজ্ঞাস্য রয়েছে। এমন একটি পরিস্থিতির মধ্যে ভারতের চিপ অফ ডিফেন্স স্টাপ অনিল চৌহান সিঙ্গাপুরে গিয়ে এমন কিছু কথা বলেছেন যা নিয়ে কৌতুহল দেখা দিয়েছে। ভার-পাক সংঘর্ষ নিয়ে তিনি এর মধ্যে একাধিকবার মুখ খুলেছেন। ফলে বিরোধীদের মধ্যে এই সংঘর্ষ সম্পর্কে জানার দাবি আরও মজবুত হচ্ছে।

এর মধ্যে ফের মুখ খুললেন অনিল চৌহান। বললেন, পাকিস্তান ৪ দিনের সংঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে। একইসঙ্গে ভারত তার জবাব দিতে গিয়ে পাকিস্তানের কী কী ক্ষতি করেছে তাও জানিয়েছেন। এমন কি তিনি জানিয়েছেন, কীভাবে মাত্র ৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সব পরিকল্পনা বানচাল করেছেন ভারতীয় সেনা।

সিডিএস-এর কথা উঠে এসেছে ‘অপারেশন সিঁদুর’ অভিযান প্রসঙ্গে বেশ কিছু নতুন তথ্য। তার মধ্যেই অন্যতম, ৮ ঘণ্টায় পাকিস্তান ধারাশায়ী ! তিনি বলেছেন, “’৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে হারানোর কথা ভেবেছিল পাকিস্তান। সেই লক্ষ্যেই পরপর ড্রোন, মিসাইল হামলা শুরু করে ইসলামাবাদ। ভেবেছিল হয়তো দু’দিনের মধ্যেই আমরা হার মানবো। কিন্তু পাকিস্তানের এই পরিকল্পনা ৮ ঘণ্টাতেই আমরা ভেস্তে দিয়েছি”।

তবে ভারতীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে বিশেষ একটা পাত্তা দিতে রাজি নন তিনি। তাঁর সাফ কথা, ক্ষয়ক্ষতি কতটা সেটা গুরুত্বপূর্ণ নয়, পরিণাম কী হল সেটাই আসল। আদর্শ সেনার মনোভাব এমনই হওয়া উচিত এবং ভারতীয় সেনা এই মনোভাব নিয়েই চলে। এই পরিপ্রেক্ষিতেই তিনি জানিয়েছেন, “৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে এমন জবাব দিয়েছি যে যুদ্ধের ভাবনা ছেড়ে তাঁরা ফোন তুলে নিয়েছিল। সমঝোতা চেয়ে দিল্লিকে ফোন করে।

জানা গেছে, মূলত ৪ দিন ভারত-পাক সংঘাত হয়েছিল। আর এই চারদিনেই পাকিস্তানের ৬টি ফাইটার জেট, ২টি নজরদারি বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এ ছাড়া, একটি সি-১৩০ এয়ারক্রাফট সহ ৩০টির বেশি মিসাইলও ধ্বংস করতে সক্ষম হয়েছে তাঁরা। ভারতীয় সেনা আগেই জানিয়েছিল, পাকিস্তানের সেনাঘাঁটিকে তাঁরা নিশানায় নেয়নি। কিন্তু যে যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আক্রমণের চেষ্টা হয়েছে তা ধ্বংস করা ছাড়া উপায় ছিল না।

পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটি চিনের তৈরি। কিন্তু তা ধ্বংস করতে ভারতের সময় লেগেছিল মাত্র ২৩ মিনিট। এই দাবি আগেই করেছে ভারতীয় সেনা। পাকিস্তানের চিনা এয়ার ডিফেন্স সিস্টেমকে পাশ কাটিয়ে কিংবা অকেজো করে হামলা করতে সক্ষম হয়েছিল ভারত। আর তাতেই চূড়ান্ত সফল “অপারেশন সিঁদুর”।

Post Views: 236

Continue Reading

Previous: চেলিডাঙা পার্কে নার্সারি ঘিরে বিক্ষোভ, প্রশ্নের মুখে পৌরনিগমের সিদ্ধান্ত
Next: শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার বিরুদ্ধে ফের হাইকোর্টের দারস্থ ওয়েটং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.