Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অজিদের বিরুদ্ধে বিপর্যস্ত ভারতীয় দলকে কী বার্তা দিলেন জয় শাহ!

অজিদের বিরুদ্ধে বিপর্যস্ত ভারতীয় দলকে কী বার্তা দিলেন জয় শাহ!

Online Desk ফেব্রুয়ারি 12, 2024
asdadas_1707662435629_1707662442983.jpg

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ এবং ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। এ বার আক্ষেপ মিটল না। ২০০৩ সালে সিনিয়র বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সে বার বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। অনূর্ধ্ব ১৯ স্তরে দক্ষিণ আফ্রিকায় এর আগে বিশ্বকাপ হয়েছিল ২০২০ সালে। সেবারও অনবদ্য পারফর্ম করে ফাইনালে উঠেছিল ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এ বার রানার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হার সচিনদেরভারতীয় ক্রিকেট দলের জুনিয়রদের এই কঠিন সময়ে কার্যত অভিভাবকের মতো পাশে দাঁড়ালেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদিও হেরে গিয়েছে, কিন্তু এই গোটা টুর্নামেন্টে ওদের যাত্রাপথ আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। জয় হোক কিংবা পরাজয়, প্রত্যেকটা ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা অদম্য লড়াই চালিয়ে গেছে। ওরা নিজেদের ইচ্ছে, আত্মবিশ্বাস এবং দক্ষতার পরিচয় দিয়েছে।এই গোটা দলটাই যথার্থ ক্রিকেট উপহার দিয়েছে। উদয় সাহারনের নেতৃত্ব সবাইকে অনুপ্রাণিত করেছে। সৌমি পাণ্ডের অসাধারণ স্পিন বোলিং। বিপক্ষের বোলারদের বিরুদ্ধে মুশীর খানের অকুতোভয় আক্রমণ এবং বল হাতে রাজ লিম্বানি আগুন গতি সত্যিই দেখার মতো ছিল। এই দলের প্রত্যেক সদস্যকে আমি হার্দিক শুভেচ্ছা জানাই। এই ম্যাচটা যেমন অনিশ্চিত ছিল, ঠিক তেমনই ছিল সুন্দর। তোমরা সবাই যেভাবে খেলেছে, তা দেখে আমরা সকলেই মন থেকে গর্বিত। তোমাদের হার না মানা এই লড়াই আমাদের গর্বিত করেছে!’

Post Views: 93

Continue Reading

Previous: সন্দেশখালির অপরাধীদের গ্রেফতার করা হয়েছে :মমতা
Next: সিপিএমের ডাকা বনধে মিশ্র সাড়া সন্দেশখালিতে

সম্পর্কিত গল্প

surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026

You may have missed

FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
s-jayshankar.jpg

আলোচনাই একমাত্র পথ, যুদ্ধ থামাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.