Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে গত ছয় বছরের মধ্যে মার্চে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি

দেশে গত ছয় বছরের মধ্যে মার্চে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি

Online Desk এপ্রিল 18, 2025
20250418_163616.jpg

ওঙ্কার ডেস্ক: দেশে গত ছয় বছরের মধ্যে মার্চ মাসে মুদ্রাস্ফীতি কমেছে সর্বনিম্ন ৷ চলতি বছরের মার্চে দাম কমেছে শাক-সবজি ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রীর।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে ভারতে পণ্যের খুচরো দরের মূল্যবৃদ্ধি কমে হয়েছে ৩.৩৪%, যা গত ছ’বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই ছিল ৩.৬১ শতাংশ এবং গত বছরের মার্চে তা ছিল ৪.৮৫ শতাংশ ৷ ২০১৯ সালের অগস্টে মুদ্রাস্ফীতি ছিল ৩.২৮ শতাংশ৷ সেই সময়ের পর থেকে এখনও পর্যন্ত মুদ্রাস্ফীতির হার সবচেয়ে কম হয়েছে মার্চ মাসে।

উল্লেখ্য, কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স বা সিএফপিআই এর মাধ্যমে সময়ের সঙ্গে বাজারে শাক-সবজি, মাছ, মাংস, ডিম-সহ খাদ্যসামগ্রীর দামের ওঠাপড়ার হিসাব নির্ধারণ করা হয়। সেই সঙ্গে এর উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিও নির্ণয় করা হয়। সিএফপিআই-এর ভিত্তিতে মার্চে গ্রামীণ এলাকায় খাদ্যসামগ্রীর মুদ্রাস্ফীতি ছিল ২.৮২ শতাংশ ৷ ফেব্রুয়ারিতে যা ছিল ৪.০৬ শতাংশ ৷

সারা ভারতে প্রত্যেক বছর যে জিনিসগুলির মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি হয়, তার মধ্যে প্রথম পাঁচটি পণ্য হল- নারকেল তেল (৫৬.৮১ শতাংশ), নারকেল (৪২.০৫ শতাংশ), সোনা (৩৪.০৯ শতাংশ), রুপো (৩১.৫৭ শতাংশ) এবং আঙুর (২৫.৫৫ শতাংশ)৷ অন্যদিকে দৈনন্দিন ব্যবহারের কয়েকটি জিনিসের মুদ্রাস্ফীতি প্রতি বছরে নিম্নমুখী থাকে এমন পাঁচটি জিনিস- আদা (-৩৮.১১ শতাংশ), টমেটো (-৩৪.৯৬ শতাংশ), ফুলকপি (-২৫.৯৯ শতাংশ), জিরে (-২৫.৮৬ শতাংশ) এবং রসুন (-২৫.২২ শতাংশ) ৷

Post Views: 189

Continue Reading

Previous: বিয়ের পিঁড়িতে ওঠার আগেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা দিলীপকে, বাড়িতে পৌঁছুল ফুল, মিষ্টি
Next: মা হওয়ার পর কীভাবে বলিউডে ফিরেছিলেন রানি মুখার্জি?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.