Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের পিঁড়িতে ওঠার আগেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা দিলীপকে, বাড়িতে পৌঁছুল ফুল, মিষ্টি

বিয়ের পিঁড়িতে ওঠার আগেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা দিলীপকে, বাড়িতে পৌঁছুল ফুল, মিষ্টি

Online Desk এপ্রিল 18, 2025
Mamata_Dilip.jpg

নিজস্ব সংবাদদাতা : সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ। যা নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা উপছে পড়ছে অকৃতদার দিলীপের বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর কৌমার্য ঘোঁচাতে আসছেন নববধূ রিঙ্কু মজুমদার। সকালেই তাঁর বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে গেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নানা নেতার নানান কথায় রাঙিয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক আবহ।

এরমধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফে এদিন নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে আসেন। সেখানেই ফুল, মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র দিলীপ ঘোষের হাতে তুলে দেওয়া হয়। কথাটা বোধ হয় প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। তাঁর এক্স-হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, ……রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে ? রেজিস্ট্রি হচ্ছে ? পাত্রী বিজেপিরই কর্মী ? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন ? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন ? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা।’ দিলীপ ঘোষকে তিনি ব্যক্তিগত ভাবেও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে তিনি বন্ধুসুলভ রসিকতাও করেছেন।

Post Views: 205

Continue Reading

Previous: মুর্শিদাবাদ আর গুজরাট এক নয়
Next: দেশে গত ছয় বছরের মধ্যে মার্চে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.