Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • মুর্শিদাবাদ আর গুজরাট এক নয়

মুর্শিদাবাদ আর গুজরাট এক নয়

Online Desk এপ্রিল 18, 2025
Edit.jpg

বিপ্লব দাশ : বিভাজনের রাজনীতি থেকে যে দলের উৎপত্তি “মুর্শিদাবাদ কাণ্ডে” তাঁরা যে হঠাৎ সম্প্রতির দিশারী হয়ে উঠবে না এটাই বাস্তব। বরং অযোধ্যা থেকে গুজরাট, এই পথ নির্দেশিকাকেই যে প্রতিটি সংকটকালে মাজাঘষা করে চলতে চাইছে তা বারবার স্পষ্ট হয়ে উঠছে। ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদের যা পরিস্থিতি, তাতে তারা হঠাৎই মানবিক হয়ে উঠবে, ভারতীয় সংস্কৃতির ধ্বজা তুলে ধরবে এটা কাকপক্ষীও মনে করে না। তাই গুজরাট আর বাংলাকে তারা আলাদা ভাবছে না। হিসেবের খাতাটা এক রেখে তারা প্রাধান্য দিচ্ছে বিভাজনের খাতে কতটা লাভ দাঁড়াচ্ছে। অথচ ভারতের আত্মাই হল ভিন্নতার মধ্যে একতা, বহু ধর্মের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য।

কিন্তু মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় একটি জাতীয় দলের যে ভূমিকা নেওয়া উচিত ছিল সে পথে না গিয়ে বরং তাকে তাতিয়ে তোলার কাজে উদ্যোগী হতে দেখা গেল সেই দলের রাজ্য সভাপতিকে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও তাঁকে নিতে হল বিভাজনের পক্ষ। সমকালীন রাজনীতিতে সোশ্যাল মিডিয়া একটা অতি শক্তিধর গোয়েবেলস হিসেবে কাজ করে। এক্ষেত্রেও দেখা গেল, তাকেই বিভাজনের হাতিয়ার করতে। ছড়ানো হল নানান ভ্রান্তি, ভয়, উস্কানি। যেন এই মানব সমাজে তারাই হিন্দুদের বৈতরণী পার করতে আবির্ভূত হয়েছে। তাহলে এটা কী ধর্মের প্রতি অনুরাগ, না কী সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুর হিসেব ! চৈতন্যের আদর্শ থেকে সরে গিয়ে এই বাংলায় কি ধর্ম প্রতিষ্ঠা করা যায় ? নাগরিক বিভাজনের ভিতর দিয়ে কি প্রতিষ্ঠা করা যায় জাতির কল্যাণ ? সোজা কথা- মুর্শিদাবাদের ঘটনায় আর রাখঢাক করার কোনো পথ নেই। এটা স্রেফ সাম্প্রদায়িক। দুর্ভাগ্য, এটাই চাইছে দেশের ক্ষমতাসীন দল।

Post Views: 132

Continue Reading

Previous: দিলীপ ঘোষ, সব বিষয়েই ডিনামাইট !
Next: বিয়ের পিঁড়িতে ওঠার আগেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা দিলীপকে, বাড়িতে পৌঁছুল ফুল, মিষ্টি

সম্পর্কিত গল্প

TMC.jpg

তৃণমূল কী কোনো প্রথাগত রাজনৈতিক দল ছিল ?

Online Desk জুন 10, 2026
Bangladesh.jpg

মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

Online Desk এপ্রিল 2, 2026
BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.