Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • দিলীপ ঘোষ, সব বিষয়েই ডিনামাইট !

দিলীপ ঘোষ, সব বিষয়েই ডিনামাইট !

Online Desk এপ্রিল 18, 2025
Dilip

ওঙ্কার ডেস্ক: বাংলার রাজনীতিতে আসতে চলেছে বাংলার বাঘ বাঘিনী। বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাংলার বাঘ দিলীপ ঘোষ। একদিকে গতকাল কালবৈশাখীর বৃষ্টিতে শীতল রোমান্টিক আবহাওয়া অপরদিকে হতে চলেছে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের দুই হাত এক। বলাবাহুল্য সম্পুর্ণ সোশ্যাল মিডিয়া এখন শুধু দিলীপময়।

সূত্র মারফত জানা যাচ্ছে, শুভ ক্ষণের আর মাত্রও কিছু সময়ের অপেক্ষা। শুক্রবার বিকেল পাঁচটায় ঠিক করা হয়েছে বিয়ের লগ্ন। থাকছে না তেমন কোনও আয়োজন। ছিমছাম সাদামাটা বিয়েই সারতে চলেছেন দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের কিছু সদস্য এবং ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব।

কুৎসা, রঙ্গতামাশার পাশাপাশি দিলীপ বাবু পাচ্ছেন একাধিক শুভেচ্ছাও।রাজ্য বিজেপির নেতারাও শুক্রবার সকালে দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ও।

ষাট পেড়িয়েছেন দিলীপ বাবু। আগামী ১৯-এ এপ্রিল তাঁর জন্মদিনও। এবারের সেলিব্রেশন হবে কিছুটা আলাদা কারণ এবার আর একা থাকবেন না স্পেশাল দিনে জন্মদিন পালন করবেন স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে। দিলীপের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ণ, তখন রিঙ্কুই প্রথম তাঁকে সংসার বাঁধার প্রস্তাব দেন। প্রত্যেক ক্ষেত্রে দেখা গিয়েছে যেকোনো রাজনৈতিক মহিলা নেতৃত্বকে বিয়ে করার পর পরই উন্নতি ঘটে নেতাদের। যেমন, দীপা দাশমুন্সির সঙ্গে বিয়ের পর প্রিয়রঞ্জন দাশমুন্সির রাজনৈতিক কেরিয়ারে উত্থান হয়েছিল। আবার শিখা মিত্রকে বিয়ে করার পর সোমেন মিত্ররও রাজনৈতিক জীবনে তুমুল পরিবর্তন এসেছিল। দেখার বিষয় দিলীপ বাবুর বিয়ের ফুল ফুটলেও পদ্ম শিবিরে কি আসবে নয়া পরিবর্তন।

Post Views: 97

Continue Reading

Previous: ‘যাকে ভালোবাসব তাঁর পোশাক বদলে দেব, লাঞ্চ বানিয়ে দেব কিন্তু সন্তান চাই না…’ কেন এমন মন্তব্য রেখার?
Next: মুর্শিদাবাদ আর গুজরাট এক নয়

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.