Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বেপরোয়া গতি, বড়সড় বিপদ এড়াল শহর ! পার্ক স্ট্রিটে ডিভাইডারে সরকারি বাস, আহত কয়েক জন

বেপরোয়া গতি, বড়সড় বিপদ এড়াল শহর ! পার্ক স্ট্রিটে ডিভাইডারে সরকারি বাস, আহত কয়েক জন

Online Desk এপ্রিল 14, 2025
Bus-Accident_Park-St.jpg

ওঙ্কার ডেস্ক : সোমবার সকালে পার্ক স্ট্রিটের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হাওড়া থেকে যাদবপুরগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় রাস্তার মাঝের ডিভাইডারের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষির জেরেই ঘটে এই ঘটনা।

ঘটনার সময় বাসটিতে যাত্রী সংখ্যা কম থাকায় বড়সড় বিপদের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তবে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে কারোর অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

সরকারি ছুটির দিন হওয়ায় রাস্তায় গাড়ির চাপ ছিল কম। তাতেই আরও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শহর। বাসটির সামনের চাকা দু’টি শূন্যে উঠে গিয়েছিল, এমনটাই জানিয়েছেন উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। বাসের ধাক্কায় ডিভাইডারের একটি অংশ ভেঙে যায়। শেষ পর্যন্ত দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়। এর জেরে পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। রেষারেষি নাকি যান্ত্রিক ত্রুটি, সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: ‘দর্শকরা রাগ মনে রেখেছেন, ভালোবাসা নয়’ আক্ষেপের সুর সানি দেওলের গলায়
Next: সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠিতে নিজের ছেলে সৃঞ্জয়ের নাম লিখলেও দেবাশিসের নাম উল্লেখই করলেন না টুটু

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.