Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • ‘স্টেডফাস্ট ডার্ট, ২০২৫’, কীসের ইঙ্গিত

‘স্টেডফাস্ট ডার্ট, ২০২৫’, কীসের ইঙ্গিত

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
WhatsApp Image 2025-02-22 at 18.13.50

বিপ্লব দাশ : ইউক্রেনে সামরিক সাহায্য পাঠাবে না আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পর ইউক্রেন ইস্যুতে বাঁক নিয়েছে আন্তর্জাতিক রাজনীতি। কারণ, এরমধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে আমেরিকা। পুতিন এই শান্তি আলোচনায় ইচ্ছা প্রকাশ করলেও শেষ মুহূর্তে বেঁকে বসেন জেলেনস্কি। জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা নয়। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট যে ন্যাটোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি নন তাও বুঝিয়ে দিয়েছেন। সংঘাত এখানেই। তা আরও ঘনীভূত হয়ে উঠেছে ন্যাটোর তৎপরতায়।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ শুক্রবার বলেন, ‘‘আমরা সর্বতো ভাবে ইউক্রেনের পাশে থাকব।’’ ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি সেনা নিয়ে ইউক্রেন-রোমানিয়ার মাটিতে ন্যাটো শক্তি সর্বাঙ্গীন যুদ্ধ মহড়া শুরু করেছে। উদ্দেশ্য, ইউক্রেন সীমান্তের মাত্র ২৫ কিলোমিটার দূরে ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। যাকে বলা হচ্ছে, ‘স্টেডফাস্ট ডার্ট ২০২৫’।

পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ১৯৩৯-এর গর্জন মনে করিয়ে দিচ্ছে। সেবারও যুদ্ধের মূল চরিত্র ছিল আধিপত্য। প্রথমত, জার্মানির পোলান্ড আক্রমণ। দ্বিতীয়ত, চিনের বিরুদ্ধে জাপানের যুদ্ধ ঘোষণা। তৃতীয়ত, ইতালো-ইথিওপিয়ান যুদ্ধ।  মোদ্দাকথা, দখলদারী। সেখান থেকে দু ভাগে বিভক্ত হয়ে যায় গোটা বিশ্ব। ইউক্রেন হামলার পিছনেও এই আধিপত্যের হুংকারই কানে বাজছে।

বস্তুত, এই আশঙ্কার শিকড় অনেক গভীরে। তবে বিষয়টি সেই একই- আধিপত্য। এবং তার জন্য আগ্রাসন। তাই বুঝতে অসুবিধা হচ্ছে না পশ্চিমী আগ্রাসনের বাসনাই এর প্রকৃত জ্বালানি। পুতিন তাতে আগুন ধরিয়েছেন মাত্র। ফলে এই অশান্তির পিছনে যে একটি বহুমাত্রিক বিপর্যয় রয়েছে তা স্পষ্ট হয়ে উঠছে। ইউক্রেন হামলার পিছনে যুক্তি হিসেবে এই পশ্চিমী শক্তি অর্থাৎ ন্যাটোর বাসনাকেই তুলে ধরেছেন। যদিও তাঁর পূর্ণাঙ্গ সোভিয়েত ইউনিয়ানের আবেগ বাস্তবকে বুঝতে বাধা দিচ্ছে। তাঁর একটি উক্তি, “যে সোভিয়েত ইউনিয়নকে মিস করে না তার কোনও হৃদয় নেই। যে এটি ফিরে পেতে চায় তার কোনও মস্তিষ্ক নেই।”

Post Views: 78

Continue Reading

Previous: তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে ৮ শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা
Next: ভোটার তালিকায় ব্যাপক গরমিল, স্কুটিনি করতে গিয়ে চক্ষু চড়কগাছ, দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরবঙ্গের মানুষের নাম

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.