Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লস্কর জঙ্গিনেতা হামজাকে ভর্তি করানো হল হাসপাতালে, হামলা না দুর্ঘটনা?

লস্কর জঙ্গিনেতা হামজাকে ভর্তি করানো হল হাসপাতালে, হামলা না দুর্ঘটনা?

Online Desk মে 21, 2025
20250521_093317.jpg

ওঙ্কার ডেস্ক: লস্কর ই তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে লাহোরের এক সামরিক হাসপাতালে। তবে হামলায় জখম হয়েছেন নাকি দুর্ঘটনার কবলে পড়েছেন তা এখনও স্পষ্ট নয়। নিজের বাড়িতেই থাকাকালীন সময়ে জখম হন আমির।

জানা গিয়েছে, আমির হামজাকে কড়া নিরাপত্তার মধ্যে রেখে চিকিৎসা করানো হচ্ছে। লস্কর ই তৈবার ম্যাগাজিনের সম্পাদক আমির। ৬৬ বছর বয়সি আমিরের উপর কেউ বা কারা হামলা চালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমির হামজা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১২ সালের অগস্টে তাকে বিশ্বব্যাপী ‘সন্ত্রাসী’ বলে ঘোষণা করে। লস্কর প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ বলে পরিচিত এই জঙ্গি নেতা। ২০০০ সালে ভারতে সক্রিয় ছিল আমির। ২০০৫ সালে বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে’ হামলার ছক কষেছিল সে।

উল্লেখ্য, সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা লস্কর জঙ্গি আবু সইফুল্লাকে খুন করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে লস্করের অন্যতম মাথা আমির জখম হল।প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। গত ২২ এপ্রিল জঙ্গিরা ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়। যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। সেই আবহে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। যার পর থেকে সীমান্তে সংঘর্ষ শুরু হয় দুই দেশের। যদিও বর্তমানে সংঘর্ষ বিরতিতে রাজি হয়ে শান্ত রয়েছে দুই দেশ।

Post Views: 272

Continue Reading

Previous: ‘অনেকে টাকার লোভে রাজনীতি- দাঙ্গা করে, আমি দাঙ্গা নয় শান্তি চাই ‘
Next: আবহাওয়ার বড়সড় বদল! বঙ্গে ঢুকছে বর্ষা, উঃ ও দঃবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.