Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের হিন্দু হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ ইউনূসের প্রেস সচিবের

বাংলাদেশের হিন্দু হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ ইউনূসের প্রেস সচিবের

Online Desk জানুয়ারি 11, 2026
shafikul.jpg

ওঙ্কার ডেস্ক: হাদি মৃত্যুর পর থেকেই উত্তাল বাংলাদেশ। একের পর এক সংখ্যালঘু আক্রমণের খবর প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে হিন্দু হত্যা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর লাগাতার হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন‌ প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম লিখেছেন, অন্যান্য অনেক বাংলাদেশির মতো আমিও প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনার ফলে যে ভয় ও মানসিক আঘাত সৃষ্টি হয়, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে, তা আমি উপলব্ধি করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম, সব সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা আমার কাছে ব্যক্তিগত দায়িত্বের বিষয়। প্রতিটি রিপোর্টকৃত ঘটনার তদন্ত করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনাগুলি নিয়ে সম্প্রতি সরব হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও। সে বিষয়ে প্রেস সচিব ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (ঐক্য পরিষদ) এবং অন্যান্য এনজিও ও অধিকারকর্মী সংগঠনগুলোর প্রতি আমি কৃতজ্ঞ।
প্রেস সচিব আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে, সেগুলোর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করার ফল। হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট অনিশ্চয়তার সুযোগ নিয়ে অপরাধী চক্র ও স্থানীয় বিরোধগুলো মাথাচাড়া দিয়েছে, এবং এতে সব সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন, নির্যাতন নিয়ে সে দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ।

Post Views: 197

Continue Reading

Previous: নোবেল শান্তি পুরস্কার ঘিরে বিতর্ক, ট্রাম্পকে পুরস্কার উৎসর্গের প্রস্তাব খারিজ নোবেল কমিটির
Next: টি–টোয়েন্টি বিশ্বকাপের স্থান নিয়ে শাহের সঙ্গে  বৈঠক বিসিসিআই-এর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.