Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • বাংলাদেশ ও রাষ্ট্রসংঘের উদ্বেগ

বাংলাদেশ ও রাষ্ট্রসংঘের উদ্বেগ

Online Desk ফেব্রুয়ারি 14, 2025
Editorial Pic

বিপ্লব দাশ: বাংলাদশে চলতি কার্যকলাপে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। যে ভাবে গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় ‘পরিকল্পিত বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড’-এর অভিযোগ উঠেছে তা নিয়েও কড়া  মন্তব্য করা হয়েছে এই রিপোর্টে। তাদের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’-এর রিপোর্টের ভিত্তিতে হাসিনা-পরবর্তী বাংলাদেশে অশান্তি দূর করতে এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশনের তরফে সম্প্রতি পাঁচ দফা সুপারিশ করা হয়েছে ।

এই রিপোর্টে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন-সহ অপরাধের তদন্ত এবং বিচারের জন্য উপযুক্ত, স্বচ্ছ, নিরপেক্ষ ও সম্মিলিত প্রক্রিয়া নিশ্চিত করতে বলা হয়েছে। মুখ্য কথা হল, এ সব অপরাধ যাঁদের নির্দেশে হয়েছে, বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক বিধি অনুযায়ী তাঁদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নজর দিতে হবে, যাঁরা নির্যাতিত হয়েছেন তাঁদের জন্য ন্যায়বিচার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই সঙ্গে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের উদ্দেশ্যে সংশোধন করতে হবে পুলিশবিধি। রিপোর্টে বলা হয়েছে, এই সংশোধন যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মাপকাঠির সঙ্গে সঙ্গতি রাখা হয়।

অতীতে এ সব আইন ব্যবহার করে সংবাদমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালাতে দেখা গিয়েছে। তার পুনরাবৃত্তি এড়ানো প্রয়োজন বলে সতর্ক করা হয়েছে। এইরকম সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে নানান গোলযোগের উল্লেখ করে এই রিপোর্ট কার্যত বাংলাদেশের জনহীতকর রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়টি হল, রাষ্ট্রসংঘের এই তৎপরতার পিছনে কী কোনো উদ্দেশ্য কাজ করছে  ? বাংলাদেশের অচলায়তন নিয়ে সত্যি কি আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন ? নাকি এর পিছনে কাজ করছে সর্ষের ভিতরকার ভূত। বিষয়টি চিন ও আমেরিকার শত্রুকামিতার উপসর্গ নয় তো ? উপমহাদেশে ঘাঁটি গড়তে আমেরিকা যে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তৎপর তার নজির রয়েছে ৭১-এর যুদ্ধে। কিন্তু চিনের বাড়বাড়ন্তে এই উপমহাদেশে আধিপত্য নিয়ে আমেরিকার বহুকালের প্রচেষ্টা কি দিবাস্বপ্নেই থেকে যাবে  ? দ্বন্দ্বটা এখানেই। তাই চিন হোক বা আমেরিকা, ভারতের বিপদ উভয় ক্ষেত্রেই। তাই বাংলাদেশের অচলায়তন মেটাতে ভারতের কূটনৈতিক কৌশল কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জতিক মহল। মোদীর আমেরিকা সফরে এই ইস্যুটি নিশ্চয়ই গুরুত্ব রাখে।

Post Views: 107

Continue Reading

Previous: পুরুলিয়ার মাওবাদী এলাকায় রাত্রি ম্যারাথন !
Next: মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ১০ পুণ্যার্থীর

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.