Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ব্রুকলিন জেলে রয়েছেন মাদুরো, এই জেলে বিচারপতিরাও পাঠাতে চান না অভিযুক্তদের

ব্রুকলিন জেলে রয়েছেন মাদুরো, এই জেলে বিচারপতিরাও পাঠাতে চান না অভিযুক্তদের

Online Desk জানুয়ারি 5, 2026
nicolus.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাখা হয়েছে কুখ্যাত ব্রুকলিন জেলে। অথচ এই জেল এমনই বিতর্কিত যে, অতীতে একাধিক মার্কিন বিচারক অভিযুক্তদের পাঠাতে আপত্তি জানিয়েছেন। স্ট্যাচু অব লিবার্টির সামনে, এক শপিং মলের পাশের এই জেলকে বহুবার নরক বলে বর্ণনা করা হয়েছে।
সূত্রের খবর, মাদুরোকে আনার খবর ছড়াতেই জেলের বাইরে জমায়েত করেন ভেনেজুয়েলার প্রবাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কনভয় পৌঁছনোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে। অনেকেই মনে করছেন, সেই কনভয়েই ছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী।
ব্রুকলিনে এই মুহূর্তে প্রায় ১৩০০ বন্দি রয়েছেন। ম্যানহাটন ও ব্রুকলিনের ফেডারেল কোর্টে বিচারাধীন অভিযুক্তদের ঠিকানা ব্রুকলিন। গ্যাংস্টার, মাদক পাচারকারী থেকে শুরু করে হোয়াইট-কলার অপরাধে অভিযুক্তরাও এখানে থাকেন। এই জেলকে নরকের সঙ্গে তুলনা করা যায়। জানা যায়, অত্যাচারের সীমা থাকেনা এই জেলে। তার উপর, বন্দি ও আইনজীবীদের অভিযোগ, হিংসা নিত্যদিনের ঘটনা এখানে। ২০২৪ সালে দুই বন্দি খুন হন সহবন্দিদের হাতে। জেলকর্মীদের বিরুদ্ধেও ঘুষ ও নিষিদ্ধ সামগ্রী পাচারের অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, এই জেলে রয়েছেন মাদুরোর প্রাক্তন ঘনিষ্ঠ হুগো কারভাহাল। ২০১৯ সালে মাদুরোর বিরোধিতা করে আমেরিকার সঙ্গে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ফেডারেল ব্যুরো অব প্রিজনস দাবি করেছে, আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। নিরাপত্তা ও চিকিৎসাকর্মী বাড়ানো হয়েছে। খাবার, বিদ্যুৎ, জল ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও বদল এসেছে। জমে থাকা ৭০০-রও বেশি অভিযোগ মেটানো হয়েছে। তা হলেও ব্রুকলিনের নাম থেকে কুখ্যাত বা নরক তকমা সরেনি।

Post Views: 234

Continue Reading

Previous: আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্কের বার্তা দিলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
Next: মনোজ আগারওয়ালকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের; ভোটের দিনক্ষণ নিয়ে কি চূড়ান্ত আলোচনা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.