Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের দিকে ৪০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইজরায়েলের দিকে ৪০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

Online Desk জুন 18, 2025
war.jpg

ওঙ্কার ডেস্ক: গত শুক্রবার থেকে ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছে। দুই দেশই পরস্পরকে লক্ষ্য করে আঘাত ও প্রত্যাঘাত অব্যাহত রেখেছে। এখনও পর্যন্ত ইজরায়েলের দিকে তেহরানের তরফে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল। শুধু তাই নয়, ইজরায়েলে প্রত্যাঘাত হানতে ইরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে বলেও জানা গিয়েছে। বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর এই তথ্য জানিয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইরানের প্রত্যাঘাতে ২৪ জন ইজরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০০ জনের বেশি। তেহরানের প্রত্যাঘাতে ৩ হাজার ৮০০ জনের বেশি ঘরছাড়া বলে জানা গিয়েছে। বুধবার সকালে ইরান থেকে নিক্ষেপ করা মোট ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী।

অন্য দিকে ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে নিরাপত্তার কথা ভেবে নিজ দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিচ্ছে চিন। চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, ইতিমধ্যে চিনা নাগরিকদের প্রথম একটি দলকে ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তেহরান থেকে চিনের নাগরিকদের স্থলসীমান্ত দিয়ে তুর্কমিনিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। বেজিং এর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ৭০০ জনের বেশি চিনা নাগরিককে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আরও প্রায় এক হাজার চিনা নাগরিককে তেহরান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বেজিং।

Post Views: 297

Continue Reading

Previous: এক বছরে এক কোটি গাছ
Next: কালিগঞ্জে ভোট সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে সরকারি ভোট গ্রহন কর্মীরা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.