Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আকসাই চিন ও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়েও পিছু হঠল ওয়াশিংটন

আকসাই চিন ও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়েও পিছু হঠল ওয়াশিংটন

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
US-India-Map.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের তরফে ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছিল। যেখানে আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে পিছু হঠল ট্রাম্প প্রশাসন। সমাজ মাধ্যম থেকে ভারতের সেই মানচিত্র মুছে ফেলা হল।

গত ৭ ফেব্রুয়ারি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়। সে কথা প্রকাশ্যে জানানোও হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা বাণিজ্য প্রতিনিধির দফতরের তরফে সমাজ মাধ্যমে ভারতের ওই মানচিত্রের ছবি প্রকাশ করা হয়। সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর হলুদ রেখায় আঁকা সেই মানচিত্রে গোটা কাশ্মীরকেই দেখানো হয়েছিল। ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে। কিন্তু চার দিন পর সেই ছবি মুছে ফেলায় জল্পনা তৈরি হয়েছে। কেন মানচিত্র মুছে ফেলা হল তা নিয়ে ওয়াশিংটনের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের কোন অংশ ভারতের তা অন্য কোনও দেশের সম্মতি বা দাবির উপর নির্ভর করে না। পাক অধিকৃত কাশ্মীরকে যেমন ভারত নিজেদের বলে স্বীকৃতি দেয়, তেমনই আকসাই চিনকে নিজেদের অংশ বলে জানিয়েছে নয়াদিল্লি। স্বাধীনতার পর থেকে কাশ্মীরের ওই অংশকে অবৈধ ভাবে দখল করে রেখেছে ইসলামাবাদ।

Post Views: 179

Continue Reading

Previous: দোলের পর বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ, কয় দফায় ভোট হবে বঙ্গে!
Next: মহুয়া মৈত্রের অভিযোগে ভিন রাজ্যে অভিযুক্ত ধরতে গিয়ে বিপাকে বাংলার পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.