Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কফি হাতে নেতানিয়াহুর ভিডিও ঘিরে বিতর্ক, ‘এআই ডিপফেক’ নিয়ে জল্পনা তুঙ্গে

কফি হাতে নেতানিয়াহুর ভিডিও ঘিরে বিতর্ক, ‘এআই ডিপফেক’ নিয়ে জল্পনা তুঙ্গে

Online Desk মার্চ 16, 2026
IMG-20260316-WA0106.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা ছড়িয়েছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সম্প্রতি একটি ছোট ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে তাঁকে একটি ক্যাফেতে দাঁড়িয়ে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওটি মূলত তাঁর মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব খণ্ডন করার উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু ভিডিওটি প্রকাশের পরই উল্টো বিতর্ক শুরু হয় অনেকেই দাবি করতে শুরু করেন, এটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ক্যাফের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু। স্বাভাবিক ভঙ্গিতে তিনি কফি অর্ডার করছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে রসিকতার ছলে বলেন, “আমি কফির জন্য মরছি।” এই মন্তব্যের মাধ্যমে তাঁর মৃত্যুর গুজবকে বিদ্রূপ করতেই ভিডিওটি করা হয়েছে বলে অনেকের ধারণা। ভিডিওতে তাঁকে বেশ স্বাভাবিক এবং হাস্যরসাত্মক মেজাজে দেখা যায়।
তবে ভিডিওটি সামনে আসার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সন্দেহ প্রকাশ করতে শুরু করেন বহু নেটিজেন। কেউ কেউ দাবি করেন, ভিডিওটির কিছু অংশ অস্বাভাবিক মনে হচ্ছে। বিশেষ করে হাতের নড়াচড়া, মুখের অভিব্যক্তি এবং ফ্রেমের কিছু খুঁটিনাটি দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে এটি হয়তো ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এমনকি ভিডিওর একটি ফ্রেমে তাঁর আঙুলের সংখ্যা নিয়েও বিতর্ক শুরু হয়, যেখানে কিছু ব্যবহারকারী দাবি করেন যে সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল দেখা যাচ্ছে।
এই বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর এআই চ্যাটবট ‘গর্ক’ ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলে দাবি করা হয়। এরপরই বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন ভিডিওটি কি সত্যিই বাস্তব, নাকি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা কোনও ডিজিটাল কনটেন্ট? প্রশ্ন তাহলে নেতানিয়াহু কোথায়, কেনই বা তিনি প্রকাশ্যে না এসে এ মআই ভিডিও সামনে আনছেন।
অন্যদিকে ইজরায়েলের সরকারি সূত্র এবং কূটনৈতিক মহলের একাংশ এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। তাঁদের দাবি, ভিডিওটি সম্পূর্ণ আসল এবং প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। পাশাপাশি বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।

Post Views: 21

Continue Reading

Previous: মমতা গড়ে প্রার্থী শুভেন্দু, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা পদ্মশিবিরের
Next: ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

সম্পর্কিত গল্প

sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026

You may have missed

sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
Rocky.jpg

বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ

Online Desk মার্চ 16, 2026
Mujibur-Prima.jpg

১৭ মার্চ, বাঙালির আবেগ এবং আত্মপরিচয় দিন

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.