Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র

ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk এপ্রিল 19, 2025
20250419_134710.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের ভূখণ্ড ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশসচিব মার্কো রুবিয়ো।

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেন, ‘ক্রাইমিয়ার উপর রাশিয়ার দাবির বিষয়টির সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে।’ তবে যুদ্ধবিরতি কার্যকর না হলে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা প্রক্রিয়া থেকে সরে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফ্রান্সের প্যারিসে ইউক্রেন এবং ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রুবিয়ো। সেই বৈঠকের পর তিনি বলেন, ‘যুদ্ধবিরতি আদৌ সম্ভব কি না, খুব দ্রুত আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিছু দিন দেখব, যদি শান্তিচুক্তিতে কোনও অগ্রগতি না হয়, তবে আর আমরা এর মধ্যে থাকব না। অন্যান্য বিষয়ে মনোযোগ দেব।’ তাঁর আরও সংযোজন, ‘যুদ্ধটা শেষ হোক আমরা চাই।’

উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে। সেখানে সেনা ঘাঁটি তৈরি করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। রুশ সেনাঘাঁটি লক্ষ্য করে হামলাও চালিয়েছে ভলোদিমির জেলেনস্কির বাহিনী। তবে পাল্টা জবাব দিয়েছে মস্কোও। যুদ্ধবিরতি কার্যকর করতে পুতিনের অন্যতম শর্ত হল এই উপদ্বীপটিকে রাশিয়ার অংশ হিসাবে ঘোষণা করতে হবে। এবার ট্রাম্প প্রশাসন রাশিয়ার দাবি মেনে নিতে পারে বলে খবর। প্রসঙ্গত, ক্রাইমিয়ার মতোই খেরসনকেও দখল করে নিয়েছিল রাশিয়া। যদিও পরে খেরসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ইউক্রেন।

Post Views: 139

Continue Reading

Previous: ধুলিয়ানের ক্ষতস্থলে যেতে পারেন রাজ্যপাল, তৎপর প্রশাসন, চূড়ান্ত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত
Next: কালবৈশাখীর তাণ্ডবে বজ্রঘাতে মৃত্যু গৃহবধূর, শোকের ছায়া গঙ্গাসাগরে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.