Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের উপর আক্রমণ করা হবে কি না, দু সপ্তাহ কেন সময় নিয়েছেন ট্রাম্প?

ইরানের উপর আক্রমণ করা হবে কি না, দু সপ্তাহ কেন সময় নিয়েছেন ট্রাম্প?

Online Desk জুন 21, 2025
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে আগ বাড়িয়ে নাক গলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন সরাসরি যুদ্ধে নামবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দু’সপ্তাহ সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্ট কেন দু সপ্তাহ সময় নিলেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় নেওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রথমত, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বোঝাপড়ায় আসতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয়ত, অনেকে মনে করছেন এই সময় নিয়ে ডোনাল্ড ট্রাম্প রণনীতি নির্ধারন করবেন। কারণ ওয়াশিংটন যুদ্ধে জড়ালে ইরানও তাদের নাগালে থাকা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি গুলিতে আক্রমণ করবে, ইতিমধ্যে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তেহরান।

তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে, বেশি দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি ইজরায়েলের নেই। ইরানের উপর লাগাতার আক্রমণ করে তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চায় তেল আভিভ। ট্রাম্প সময় নিয়েছেন, যদি সেটি ঘটে তাহলে আর যুদ্ধে জড়ানোর প্রয়োজনীয়তা থাকল না।

উল্লেখ্য, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই আলোচনার পথে মার্কিন প্রেসিডেন্ট হাঁটবেন কি না সেই বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। তবে তেহরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে কূটনৈতিক সমাধান চান তা জানিয়েছে হোয়াইট হাউস।

Post Views: 217

Continue Reading

Previous: গ্রামের দখলকে কেন্দ্র করে লাভপুরে মুড়িমুড়কির মতো পড়ল বোমা!
Next: ইরান-ইজরায়েল সংঘাতের নবম দিন : ক্ষেপণাস্ত্র বৃষ্টি, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মধ্যরাত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.