Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন ডালে ভারতীয় শুল্ক কমানোর আর্জি জানিয়ে ট্রাম্পকে চিঠি দুই সেনেটরের

মার্কিন ডালে ভারতীয় শুল্ক কমানোর আর্জি জানিয়ে ট্রাম্পকে চিঠি দুই সেনেটরের

Online Desk জানুয়ারি 17, 2026
donald-trump-gettyimages-687193180.jpeg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ডাল আসে বিশ্বের মোট আমদানিকৃত ডালের ২৭ শতাংশ। কিন্তু অভিযোগ, ভারত মার্কিন ডালের উপর ৩০ শতাংশ হারে শুল্ক চাপিয়ে রেখেছে। এই বিষয়টি নিয়ে এ বার প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখলেন দুই রিপাবলিকান সেনেটর। ভারত যাতে শুল্ক কমায় চিঠিতে ট্রাম্পকে সেই আর্জি জানিয়েছেন তাঁরা।

ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত চুক্তিতেও ডালের উপর থেকে শুল্ক কমানোর বিষয়টি মাথায় রাখতে বলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ভারত এই অন্যায় ভাবে শুল্ক চাপানোয় সমস্যায় পড়ছেন মার্কিন ব্যবসায়ীরা। যে দুই সেনেটর চিঠি লিখেছেন ট্রাম্পকে তাঁরা হলেন, মন্টানা প্রদেশের রিপাবলিকান সেনেটর স্টিভ ডেনিস এবং উত্তর ডাকোটার সেনেটর কেভিন ক্র্যামার। নিজেদের প্রদেশের কৃষকদের সমস্যার কথা জানিয়েছেন তাঁরা। চিঠিতে তাঁরা বলেন, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুই প্রদেশ মটর ও অন্যান্য ডাল শস্য উৎপাদনে শীর্ষে। আর তা সবচেয়ে বেশি রফতানি করা হয় ভারতে। তাই ভারতের বাজারের আলাদা গুরুত্ব রয়েছে মার্লিন ব্যবসায়ীদের কাছে।

উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পরে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। ভারতের সঙ্গে এখনও বাণিজ্য নিয়ে চূড়ান্ত কোনও সমঝোতা হয়নি ওয়াশিংটনের। মার্কিন মুলুকে ভারতীয় পণ্যের রফতানি অনেকটা কমে এসেছে। সেই আবহে মার্কিন ডালের উপর ভারতের শুল্ক নিয়ে নতুন করে কোনও বাণিজ্য সংঘাত তৈরি হয় কিনা সেদিকেই নজর কৌতুহলীদের।

Post Views: 155

Continue Reading

Previous: নন্দীগ্রামে শাসক-বিরোধী দুই দলের ভিতরেই গোষ্টীদ্বন্দ; নজর আসন্ন বিধানসভা
Next: ভিনরাজ্যে ফের নিগ্রহের শিকার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক; বিক্ষোভ অব্যাহত

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.