Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চলেছে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চলেছে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের সংঘাতের ফলে বিধ্বস্ত গাজা। মধ্যপ্রাচ্যের সেই শহরকে পুনর্গঠন করতে ৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করতে চলেছে বোর্ড অফ পিস। তাৎপর্যপূর্ণ ভাবে এই বোর্ডের চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক সংস্থা ইতিহাসে ‘সবচেয়ে প্রভাবশালী’ হতে চলেছে। শুধু তাই নয়, চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পেরে খুশি।

উল্লেখ্য< ২০২৫ সালের অক্টোবরে বোর্ড অব পিস গঠন রেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউনাইটেড নেশনস সিকিওরিটি কাউন্সিল ইতিমধ্যে তাতে অনুমোদন দিয়েছে। সম্প্রতি নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, গত মাসেই দাভোসে দুই ডজন ফাউন্ডিং মেম্বারকে নিয়ে বোর্ডের আনুষ্ঠানিক সূচনা উদযাপন করা হয়। গাজার সাধারণ মানুষের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে একটি বিস্তৃত রূপরেখা তৈরি করা হয়। ট্রাম্প জানিয়েছেন, আগামী '১৯ ফেব্রুয়ারি, তিনি আবারও বোর্ড অব পিসের সদস্যদের নিয়ে একটি বৈঠক করবেন ওয়াশিংটন ডিসি-তে। সদস্য দেশগুলি মিলে গাজার মানবিক সাহায্য ও পুনর্গঠনে যে ৫ বিলিয়ন ডলারের বেশি দেওয়া হচ্ছে, তা ঘোষণা করা হবে সেখানে। সেই সঙ্গে গাজার নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স আর স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও দেওয়া হবে।'

অন্য দিকে, গাজায় পুনর্গঠনের আলোচনা চলার মাঝেও সংঘাত থামছে না। যুদ্ধবিরতির মধ্যেই রবিবার গাজার বিভিন্ন জায়গায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। স্থানীয় চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা হামলা চালিয়েছে। তবে হামাসের তরফে বলা হয়েছে, ইজরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে।

Post Views: 72

Continue Reading

Previous: অবশেষে জামিন পেলেন রাজপাল, আদালত থেকে দেওয়া হল বেশ কিছু শর্ত
Next: ছিমছাম লুক-গলায় তুলসীর মালা!! আলোচনায় “বিরুস্কা”

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.