Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প নাকি তৃত্বীয় বিশ্বযুদ্ধের হুমকি দিচ্ছেন; দাবি আন্তর্জাতিক রাজনৈতিক মহলের

ট্রাম্প নাকি তৃত্বীয় বিশ্বযুদ্ধের হুমকি দিচ্ছেন; দাবি আন্তর্জাতিক রাজনৈতিক মহলের

Online Desk নভেম্বর 3, 2025
trump-sarcastic.png

ওঙ্কার ডেস্ক: ১৯৯৬ সালে আমেরিকাই গোটা বিশ্বে পরমাণবিক অস্ত্র পরীক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু নিজেদের বানানো নিয়ম প্রায় তিন দশক পর ভেঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের সঙ্গে বৈঠকের আগেই তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সংস্থা পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন, আমেরিকার উচিত দ্রুত পরমাণু অস্ত্র পরীক্ষার কর্মসূচী শুরু করা। আর এতেই প্রবল আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। অনেকের মতে ট্রাম্প সরাসরি তৃত্বীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা বর্তমান সময়কালে দাঁড়িয়ে যথেষ্ট ভয়ের কারণ।
প্রসঙ্গত গত মাসের ৩০ তারিখেই দক্ষিণ কোরিয়ার বুসান প্রদেশে চিন প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারের আগে ট্রাম্প নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যাল থেকে একটি বার্তা পোষ্ট করেন। যেখানে তিনি আমেরিকার সামরিক সংস্থা পেন্টাগনকে দ্রুত পরমাণু পরীক্ষার বির্দেশ দেন। তিনি তাঁর করা পোষ্টে আরও লেখেন, “বিশ্বের বাকি দেশগুলি নিজেদের পরমাণু শক্তি বাড়িয়ে চলেছে। তাই আমেরিকারও উচিত নিজের জায়গা মজবুত করা”। কিন্তু অপরদিকে আমেরিকার শক্তি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, এই পরীক্ষা শুধুমাত্র পরমাণু কেন্দ্রের কর্মকান্ড ঠিক করে কাজ করছে কিনা সেই সব দেখার জন্যই করা হচ্ছে। কিন্তু ক্রিস রাইটের এই শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারটা বেশ ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক রাজনৈতিক মহল। তাঁরা এই নির্দেশকে সরাসরি হুমকি হিসাবেই দেখছে।
মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সম্প্রতি তিনি দাবি করেছেন, আমেরিকার হাতে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব। চিনের সঙ্গে চলা নিরস্ত্রীকরণ আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমাদের হাতে বিশ্বের ধ্বংসের জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে। রাশিয়ার কাছেও বিপুল অস্ত্রভান্ডার আছে, আর চিন দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আগামী পাঁচ বছরের মধ্যেই তারা সেই সমতায় পৌঁছে যাবে।” ট্রাম্প আরও জানান, রাশিয়া এবং চিনের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের ভারসাম্যই আন্তর্জাতিক কূটনীতির প্রধান চাবিকাঠি। তবে তিনি ইঙ্গিত দেন, চিনের বাড়তি প্রভাব কেবল সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও উদ্বেগের কারণ। চিনের হাতে রয়েছে বিরল প্রাকৃতিক খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার, যা ব্যবহার করে চিন সারা বিশ্ব বাজারে একাধিপত্য বিস্তার করতে চায় বলে দাবিও করেছিলেন ট্রাম্প।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য আসলে কূটনৈতিক বার্তা। চিন ও রাশিয়ার বাড়ন্ত সামরিক শক্তির মধ্যে আমেরিকার প্রভাব বজায় রাখতেই তিনি এমন বক্তব্য দিচ্ছেন। আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এমন বক্তব্য যে চাপ তৈরি করবে, তা বলাই বাহুল্য। বিশেষত যখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতা আগের চেয়ে আরও তীব্র হয়ে উঠেছে, তখন এই পারমাণবিক হুমকি কূটনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

Post Views: 119

Continue Reading

Previous: সকাল থেকেই হালকা শীতের আমেজ, রাজ্যে কবে প্রবেশ করছে শীত?
Next: আমেরিকার নতুন পরমাণু পরীক্ষায় আসলেই কি বিস্ফোরণের পরিকল্পনা করছে? জানালো ট্রাম্প শিবির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.