Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা ইউক্রেনের!

পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা ইউক্রেনের!

Online Desk জানুয়ারি 1, 2026
dxf

পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা ইউক্রেনের!
ওঙ্কার ডেস্ক: পুতিনের বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইউক্রেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তুলেছে মস্কো।
ভিডিওতে দেখা যাচ্ছে, তুষারে ঢাকা জঙ্গলে ভেঙে পড়া একটি ড্রোন। মন্ত্রকের দাবি, এটি একটি ‘সুনির্দিষ্ট, পরিকল্পিত এবং ধাপে ধাপে চালানো আক্রমণ’।ড্রোনটির বিস্ফোরক অংশে বিপুল পরিমাণ ধ্বংসাত্মক উপাদান ছিল বলেও দাবি করা হয়েছে। তবে হামলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেখানে ছিলেন কি না, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেয়নি প্রশাসন।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটা নাগাদ এই ‘ড্রোন হামলা’ শুরু হয়। যদিও পুতিনের ব্যক্তিগত বাসভবনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে তারা।
ইউক্রেন যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করেছে। গোটা বিষয়টি ‘মনগড়া’ এবং শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করতেই এই গল্প ফাঁদা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার প্রকাশিত ভিডিয়োকে শান্তি আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছে ইউক্রেন প্রশাসন।
এদিকে মস্কো এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ ও পুতিনের বিরুদ্ধে ‘ব্যক্তিগত আক্রমণ’ বলে চিহ্নিত করেছে। তবে রাশিয়ার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। ইউক্রেনের গভীর আঘাতের ক্ষেত্রে সাধারণত যে ধরনের ভিডিও বা প্রত্যক্ষ প্রমাণ সামনে আসে, এই ঘটনায় তেমন কিছু দেখা যায়নি বলে দাবি সংস্থার।

Post Views: 214

Continue Reading

Previous: ঠান্ডায় জুবুথুবু বাংলা, ১৮ বছর পর রেকর্ড ঠান্ডা পয়লা জানুয়ারিতে
Next: জামায়েতের জাতীয় সরকার গঠনের প্রস্তাব ঘিরে বাংলাদেশ রাজনীতিতে নয়া জল্পনা

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.