Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌদি আরবের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানি ড্রোন, ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের

সৌদি আরবের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানি ড্রোন, ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk মার্চ 3, 2026
trump-1.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ চারদিনে পড়ল। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে সৌদি আরবের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানি ড্রোন। জ্বলতে থাকা মার্কিন দূতাবাস ভবনের ছবি ভাইরাল হয়েছে। রিয়াধের দূতাবাসে এই হামলার পর ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, এই হামলার পালটা জবাব ভয়ঙ্কর হবে।
মঙ্গলবার সৌদি আরবের এক্স হ্যান্ডেলে বলা হয়, রিয়াধের মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আছড়ে পড়েছে। মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্থ হলেও হতাহতের খবর নেই। কারণ ভোরবেলায় কর্মী বা অন্য কেউ দূতাবাসে ছিলেন না। তাই কারোর মৃত্যু বা আহত হওয়ার খবর মেলেনি।
দূতাবাসে হামলার খবরে ট্রাম্পের হুঙ্কার, “এই হামলার যোগ্য জবাব অবশ্যই দেওয়া হবে। কীভাবে জবাব দেব সেটা এবার দেখবে সবাই।”
সূত্রের খবর, রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার পরেই মার্কিন বিদেশ দফতর থেকে নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে ওই অঞ্চল ছাড়তে হবে মার্কিন নাগরিকদের। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ইরানে বড়সড় হামলার ছক করছেন ট্রাম্প। সেকারণেই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের বের করে আনার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

Post Views: 136

Continue Reading

Previous: ইরানের বিরুদ্ধে যুদ্ধ কত দিন চলবে? যা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল
Next: আশঙ্কাই সত্যি হল, হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুশ্চিন্তার মেঘ ভারতে

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.