Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরান-ইজরায়েল সংঘাতের জেরে ধস ভারতীয় শেয়ারবাজারে, ১,৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে ধস ভারতীয় শেয়ারবাজারে, ১,৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

Online Desk মার্চ 4, 2026
BSE.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে রীতিমতো ধাক্কা খেল ভারতীয় শেয়ারবাজার। ইরান-ইজরায়েল উত্তেজনা আরও জটিল আকার নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশীয় সূচকে। সপ্তাহের মাঝামাঝি লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই ব্যাপক পতনের ছবি ধরা পড়ে বাজারে।
বুধবার সকালে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ১,৬০০ পয়েন্টের বেশি নেমে যায়। একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ প্রায় ৪৫০ পয়েন্ট পর্যন্ত পড়ে যায়। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই অধিকাংশ শেয়ার লাল চিহ্নে চলে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের ইঙ্গিত দেয়।
বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান অশান্তির জেরে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। ভারত যেহেতু তেল আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাই জ্বালানির দাম বৃদ্ধি সরাসরি দেশের অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে এই আশঙ্কাই মূলত শেয়ারবাজারে বিক্রির চাপ বাড়িয়েছে।
ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, ধাতু এবং গাড়ি নির্মাণ প্রায় সব বড় খাতেই পতন দেখা গেছে। বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতের শেয়ারগুলিতে বড়সড় ধস নেমেছে। বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার মানসিকতা কমিয়ে দেয়। ফলে অনেকেই নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন, যেমন সোনা বা মার্কিন ডলার।
রুপির বিনিময় হারেও চাপ লক্ষ্য করা গেছে। ডলারের বিপরীতে রুপির দুর্বলতা আমদানি ব্যয় আরও বাড়াতে পারে, যা মূল্যবৃদ্ধির আশঙ্কা উসকে দিচ্ছে। তেলের দাম যদি দীর্ঘ সময় ধরে উঁচু থাকে, তবে তা মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতির উপরও প্রভাব ফেলতে পারে বলে মত অর্থনীতিবিদদের।
বিশ্ববাজারের সঙ্গেও মিল পাওয়া গেছে এই পতনের। এশিয়ার একাধিক শেয়ারবাজারেও বড়সড় ধস নেমেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন, যার প্রভাব ভারতীয় বাজারেও স্পষ্ট।

Post Views: 47

Continue Reading

Previous: ইরানের শাসনভার কি যাবে খামেনেই পুত্র মোজতোবার হাতে; দাবী সেদেশের সংবাদ মাধ্যমের
Next: উর্ধ্বমুখী রাজ্যের তাপমাত্রার পারদ, কেমন থাকবে বুধবার রাজ্যের আবহাওয়া? জেনে নিন…

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.