Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ওঙ্কার ডেস্ক: ফ্রান্সের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অশান্তির জেরে সতর্কতা জারি করল ভারত সরকার। বুধবার প্যারিসের ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের ভিড় ও জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা শীঘ্রই ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্রান্সের কয়েকটি এলাকায় স্থানীয়ভাবে কার্ফু জারি করা হয়েছে। তাই ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বিক্ষোভের স্থান এবং বড় জমায়েত থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। বিপদ এড়াতে ফ্রান্সের স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার কথাও জানিয়েছে দূতাবাস। প্রয়োজনে যোগাযোগের জন্য বিবৃতিতে দূতাবাসের নম্বরও দেওয়া হয়েছে। এর আগে ইটালিতে থাকা ভারতীয় নাগরিকদের জন্যও একই ধরনের সতর্কবার্তা প্রকাশ করেছিল সেখানকার ভারতীয় দূতাবাস।

গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। স্কুল-কলেজের পরিকাঠামো এবং কর্মীর ঘাটতি-সহ একাধিক বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। প্রথমে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামলেও পরে তা বৃহত্তর আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশে জীবনযাত্রার খরচ ক্রমশ বাড়ছে। একই সঙ্গে জনকল্যাণমূলক পরিষেবার মানও কমছে। পরিষেবার উন্নতির দাবিতে শুরু হওয়া আন্দোলন কয়েকটি জায়গায় হিংসাত্মক রূপ নিয়েছে বলে অভিযোগ। প্যারিস, মার্সেই ও লিয়নের মতো শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় লুটপাট এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় কার্ফু জারি করেছে পুলিশ। বহু মানুষকে আটকও করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার ও শনিবার ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে ওই দিনগুলিতে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

Continue Reading

Previous: অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর
Next: ২২ অক্টোবর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল

সম্পর্কিত গল্প

death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.