Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

Online Desk মে 8, 2025
20250508_095543.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ সংঘাত বাড়ছে। এই আবহে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এমনটা জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তান, দুই দেশের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমি ভারত এবং পাকিস্তানকে নিয়েই চলতে পারি। ওদের খুব ভাল করে জানি আমি। আমি চাই তারা থামুক। আশা করি তারা এখন থামতে পারবে।’ শুধু তাই নয় দুই দেশের উত্তেজনাকে ভীষণ ভয়াবহ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি মধ্যস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি কোনও সাহায্য করতে পারি, তবে তা করব।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে এক জন নেপালি এবং ২৫ জন ভারতীয় ছিলেন। নারকীয় ওই হত্যাকাণ্ডের পর জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় ভারত। এই হামলার সঙ্গে পাক যোগের অভিযোগ ওঠে। ৭ মে ভোরে নয়াদিল্লি প্রত্যাঘাত করে পাকিস্তানের নয়টি জায়গায়। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এই সেনা অভিযানে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। অন্য দিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও হুঁশিয়ারি দিয়েছেন, এই প্রত্যাঘাতের জবাব দেওয়া হবে বলে। ইতিমধ্যে সেদেশের সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Post Views: 118

Continue Reading

Previous: ইডেনে কাটল না সাত বছরের চেন্নাই-ফাঁড়া, ধোনির হাতে হার মানল কে কে আর
Next: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানের সঙ্গে গলা মিলিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে চিন! সতর্ক করল ভারত

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.