Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইডেনে কাটল না সাত বছরের চেন্নাই-ফাঁড়া, ধোনির হাতে হার মানল কে কে আর

ইডেনে কাটল না সাত বছরের চেন্নাই-ফাঁড়া, ধোনির হাতে হার মানল কে কে আর

Online Desk মে 8, 2025
Dhoni.jpg

স্পোর্টস ডেস্ক : কলকাতায় মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা কোন শিখরে তা ফের দেখিয়ে দিল ইডেন। বুধবার ইডেনে আইপিএলের চেন্নাই সুপার কিংস আর কেকেআর-এর ম্যাচে মাঠের ৪২ হাজার দর্শক ছিল কার্যত হলুদ জার্সিতে ভরা। বুধবার পিচ মনের মতো হলেও ইডেনের দর্শকদের কাছে কলকাতাকে তুলে ধরতে পারলেন না রাহানে। কার্যত ধোনির হাতে ম্যাচ খোয়াতে হল কেকেআরকে।

বুধবার ইডেন জুড়ে ‘সিএসকে, সিএসকে’ চিৎকারে কান পাতা দায় ছিল। চেন্নাইয়ের ব্যাটসম্যানরা বল বাউন্ডারিতে পাঠালে কানে তালা ধরার আওয়াজ উঠছিল। টসের সময় যেই মাইক হাতে নেন ধোনি অমনি দর্শক গ্যালারি থেকে যে ভাবে আওয়াজ উঠছিল তাতে বোঝা যাচ্ছিল না ম্যাচ কলকাতায় না চেন্নাইতে। ম্যাচ যত এগিয়েছে, ততই বেড়েছে হলুদ জার্সিধারিদে উল্লাস।

অবশ্য কলকাতার বৈভব অরোরাই চেন্নাইয়ের ঞ্জয় সহজ করে দেয়। তাঁর এক ওভারে ম্যাচের মোর ঘুরে যায়। ১৮০ রান তাড়া করতে নেমে প্লে-অফের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে কার্যত হারের মুখে একটা দলকে এক ওভারে ৩০ রান দিলেন বৈভব। সব দলের বিরুদ্ধে ধোনিরা ব্যাটে, বলে নাকানিচোবানি খাচ্ছেন এই টুর্নামেন্টে। অধিনায়কও বদল করতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। তেমন একটা দলকে এদিন উজ্জিবীত করে দিলেন বৈভব।

এদিনের ম্যাচে খুঁজে পাওয়া গেল পুরনো ফিনিশার ধোনিকেও। শিবম দুবে যখন একের পর এক বড় শট খেলে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন, তখন ধোনি শান্ত ভাবে তাঁকে স্ট্রাইক দিচ্ছেন। শিবম আউট হওয়ার পর আবার নিজে স্ট্রাইক নিয়ে ম্যাচ জেতালেন। এই হলেন ধোনি। প্রয়োজনে জ্বলে ওঠার বারুদ রয়েছে এখনও, ৪৩ বছর বয়সেও।

Post Views: 83

Continue Reading

Previous: ‘এটা দেশকে রক্ষা করার সময়’, জানালেন মমতা, কেন্দ্রকে পূর্ণ সহায়তা রাজ্য সরকারের
Next: ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.