Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এটা দেশকে রক্ষা করার সময়’, জানালেন মমতা, কেন্দ্রকে পূর্ণ সহায়তা রাজ্য সরকারের

‘এটা দেশকে রক্ষা করার সময়’, জানালেন মমতা, কেন্দ্রকে পূর্ণ সহায়তা রাজ্য সরকারের

Online Desk মে 8, 2025
Mamata-PC.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ‘অপারেশন সিঁদুরের’ পর এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, জয় হিন্দ, জয় ভারত। এরপর বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে যেন কোনও বিভেদ না থাকে। সবার সঙ্গে যোগাযোগ থাকবে, প্যানিক হওয়ার কারণ নেই। কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটা দেশকে রক্ষা করার সময়। জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে। মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে। ভিজিলেন্সও বাড়ানো হয়েছে। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।’

ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনও লিখিত বার্তা দিচ্ছি না। মৌখিক ভাবেই জানাচ্ছি। যদি ছুটি এগিয়ে আনা যায়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকেই পড়াশোনা করুক। বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে।’

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে সেনা অভিযান চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর এর মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানও ইতিমধ্যেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিচ্ছে। স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ছুটি বাতিল করেছে কেন্দ্র। সমস্ত আধা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রধানদের সেই মতো নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

একই সঙ্গে ‘অপারেশন সিঁদুরে’র পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দেশের ৯টি এয়ারপোর্ট ১০ মে পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বন্ধের আওতায় রাখা হয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডীগড়, রাজকোট এয়ারপোর্ট।

Post Views: 224

Continue Reading

Previous: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা, ইস্টাগ্রামে আবেগঘন পোস্ট- “চালিয়ে যাব…”
Next: ইডেনে কাটল না সাত বছরের চেন্নাই-ফাঁড়া, ধোনির হাতে হার মানল কে কে আর

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.