Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের ছাড়া জলে বন্যা পরিস্থিতি পাকিস্তানে

ভারতের ছাড়া জলে বন্যা পরিস্থিতি পাকিস্তানে

Online Desk এপ্রিল 27, 2025
river-d.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত। যা নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ। সেই আবহে এবার ঝিলম নদীর জল ছেড়ে দিল নয়াদিল্লি। যার ফলে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার রাত থেকেই হঠাৎ করেই জল বাড়তে শুরু করেছে বিতস্তা নদীতে। ঝিলম নদীর ছাড়া জলে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্‌ফরাবাদ, চাকোটিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের হাট্টিয়ান বালা জেলার বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। কোনওরকম আগাম সতর্কবার্তা না দিয়ে জল ছাড়ায় বিপাকে পড়েছেন ওই সব এলাকার মানুষ।

এলাকা জলমগ্ন হয়ে পড়ায় হাট্টিয়ান প্রশাসনের তরফে তড়িঘড়ি ঘোষণা করা হয় ঝিলম নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য। তীরবর্তী এলাকার মানুষজনকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিতস্তায় স্বাভাবিকের চেয়ে বেশি জল ছাড়ছে ভারত। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জল ছাড়ার ফলে পাকিস্তানে চাষের এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

অন্য দিকে, সীমান্তে বার বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানি সেনা। শনিবার রাতেও ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক বাহিনী। ভারতের সেনা বাহিনীর জওয়ানদের তরফে পাল্টা জবাবও দেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অনুপ্রবেশ রুখতে গোটা কাশ্মীর জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী।

Post Views: 161

Continue Reading

Previous: পহেলগাঁও–কাণ্ডে নিহত সমীর গুহর পরিবারকে ১.৭ কোটি টাকার চেক তুলে দিল এলআইসি
Next: বিপদ জেনেও, ড্রেনের জল পান করছে ঝাড়গ্রাম পৌরসভার মানুষ!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.