Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পহেলগাঁও–কাণ্ডে নিহত সমীর গুহর পরিবারকে ১.৭ কোটি টাকার চেক তুলে দিল এলআইসি

পহেলগাঁও–কাণ্ডে নিহত সমীর গুহর পরিবারকে ১.৭ কোটি টাকার চেক তুলে দিল এলআইসি

Online Desk এপ্রিল 27, 2025
lic.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা সমীর গুহর পরিবারকে ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক তুলে দিল এলআইসি। ডেথ ক্লেইম বাবদ সমীর গুহর স্ত্রীর হাতে শনিবার এই চেক তুলে দেওয়া হয় জীবন বিমা নিগম এলআইসির সরশুনা শাখার তরফে। মাত্র তিন দিনের মধ্যে ডেইথ ক্লেইম বাবদ অর্থ তুলে দেওয়া কার্যত নজিরবিহীন।

সমীর গুহ বেহালার শখের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর পর স্বাভাবিক ভাবে ভেঙে পড়ে পরিবার। সেই শোকাচ্ছন্ন পরিবেশের মধ্যে এলআইসি আধিকারিকরা দ্রুত সমীরবাবুর বিমার নথিপত্রের কাজ সম্পূর্ণ করে। তিন দিনের মধ্যে তাঁর স্ত্রীর হাতে ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন বিমার অর্থ প্রদানের সময় ছিলেন এলআইসি-র সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস বাগ এবং শাখার অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে থাকা সমীর কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন স্ত্রী এবং কন্যাকে নিয়ে। গত বুধবারই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান সমীর। ঘটনার সময় সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী এবং কন্যা। তাঁদের সামনেই নৃশংস ভাবে সমীরকে খুন করে জঙ্গিরা। অন্য দিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এন আইএ এর হাতে। শনিবার এনআইএ-এর গোয়েন্দাদের তিন সদস্যের প্রতিনিধি দল যান সমীর গুহর বাড়িতে। প্রায় চার ঘণ্টা ধরে নিহত সমীরের স্ত্রী এবং কন্যার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। মূলত হামলার সময় জঙ্গিরা কী বলেছিল, কত জন ছিল, এই সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করছে জাতীয় তদন্তকারী সংস্থা।

Post Views: 113

Continue Reading

Previous: পূর্ব বর্ধমানের ভরা সালিশি সভায় স্বামীর পেটে ছুরি মারল স্ত্রী
Next: ভারতের ছাড়া জলে বন্যা পরিস্থিতি পাকিস্তানে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.