Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • পূর্ব বর্ধমানের ভরা সালিশি সভায় স্বামীর পেটে ছুরি মারল স্ত্রী

পূর্ব বর্ধমানের ভরা সালিশি সভায় স্বামীর পেটে ছুরি মারল স্ত্রী

Online Desk এপ্রিল 27, 2025
bb

আমজাদ আলী শেখ, পূর্ব বর্ধমান : বোঝাপড়া করতে এসে মাঝ সালিশি সভায় স্বামীর পেটে ছুরির আঘাত মারল স্ত্রী। চাঞ্চল্য পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার তালিত গ্রামের দিঘীরপাড় এলাকায়। জানা গেছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিবাহ ছাড়পত্র সংক্রান্ত সালিশি সভা চলাকালীন স্বামীকে ছুরি দিয়ে আঘাত করে স্ত্রী জোনাকি বেগম। আক্রান্ত স্বামীর নাম রকি শেখ। তিনি তালিত দিঘিরপাড়ের বাসিন্দা। পেশায় বেসরকারি নার্সিংহোম কর্মী। মাস ছয়েক আগে ভালোবেসে বিয়ে করেন বীরভূম জেলার লাভপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে। বিয়ের পর থেকেই শুরু হয় পারিবারিক অশান্তি। বেশ কয়েক মাস যাবত আলাদা থাকতে শুরু করে তারা। তাছাড়াও জানা গিয়েছে, এই নিয়ে বেশ কয়েকবার গ্রামবাসীদের নিয়ে সালিশি সভা হয়েছে আগেও। রবিবার সকালে দুই পরিবার এবং এলাকার মানুষজনের নিয়ে সেই সংক্রান্ত সভাই চলছিল। হঠাৎই জোনাকি লুকিয়ে রাখা ছুরি বের করে রকিকে পেটে আঘাত করে। তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তার স্বামী। পড়ে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই এলাকার উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাদের পার্টি অফিসে আটকে রাখা হয়। পুলিশ খবর পেয়ে জোনাকি ও তার বাপের বাড়ির লোকদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। স্থানীয়রা লাঠি উঁচিয়ে তারা করে এবং মারধর করে অভিযুক্ত জোনাকি খাতুন ও তার মাকে। পরে পুলিশ এসে সম্পূ্র্ন পরিস্থিতি সামাল দেয়।

Post Views: 186

Continue Reading

Previous: কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবের ভিড়ে গাড়ি চালিয়ে দিল ঘাতক, বহু হতাহতের আশঙ্কা
Next: পহেলগাঁও–কাণ্ডে নিহত সমীর গুহর পরিবারকে ১.৭ কোটি টাকার চেক তুলে দিল এলআইসি

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.