Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবের ভিড়ে গাড়ি চালিয়ে দিল ঘাতক, বহু হতাহতের আশঙ্কা

কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবের ভিড়ে গাড়ি চালিয়ে দিল ঘাতক, বহু হতাহতের আশঙ্কা

Online Desk এপ্রিল 27, 2025
lapu-lapu.jpg

ওঙ্কার ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ডে উৎসবের ভিড়ে গাড়ি চালিয়ে দিল এক ব্যক্তি। এই ঘটনায় বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও পুলিশের তরফে আহত ও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি এখনও। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফিলিপিনো সম্প্রদায়ের লাপু লাপু ডে উৎসব চলছিল ভ্যাঙ্কুভারে। সেই উৎসবে অংশ নিয়েছিলেন বহু মানুষ। স্থানীয় সময় শনিবার রাত ৮ টার কিছুক্ষণ পরেই সেই উৎসবের ভিড়ের মধ্যে এক ব্যক্তি এসইউভি গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা সত্যিই ভয়াবহ ছিল’। তিনি বলেন, গাড়িটি সোজা ভিড়ের মধ্য দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর ওই শহরের বাসিন্দা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

লাপু লাপু উৎসবের আয়োজক ফিলিপিনো বিসি নামের সংগঠনটি এই ঘটনার পর শোকপ্রকাশ করেছে। সংবাদ মাধ্যমকে ওই সংগঠন বলেছে, ‘এই গভীর হৃদয়বিদারক পরিস্থিতি প্রকাশের আমরা ভাষা খুঁজে পাচ্ছি না।’ ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেন, ‘লাপু লাপু ডে উৎসবে এমন মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত, ব্যথিত।’

লাপু লাপু ডে উৎসব কী? এটি হল ফিলিপিন্সের জাতীয় বীর দাতু লাপু লাপুর স্মরণে স্থানীয় ফিলিপিনো সম্প্রদায় উৎসব। কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে ২৭ এপ্রিল এই উৎসব আয়োজিত হয়ে থাকে। হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেন।

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডের তদন্তভার হাতে নিল এনআইএ
Next: পূর্ব বর্ধমানের ভরা সালিশি সভায় স্বামীর পেটে ছুরি মারল স্ত্রী

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.