Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
20260228_165941.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে লাগাতার হামলা চালাচ্ছে। এই আবহে পাল্টা হামলা শুরু করে দিল তেহরান। ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছু়ঁড়েছে ইরানের বাহিনী। ইরানের সংবাদসংস্থা সূত্রে খবর, তেহরান সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিনে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল ইরানে হামলা চালানোর পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিম এশিয়ার বহু দেশে ওয়াশিংটনের সামরিক ঘাঁটি রয়েছে। সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলার পথে হেঁটেছে ইরান। শনিবার দুপুরে কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রিপোর্ট অনুসারে, ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরশাহীতে এক জন নিহত হয়েছেন।

অন্য দিকে, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতার কারণে দোহায় ভারতীয় দূতাবাস থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সে দেশে থাকা সকল ভারতীয়কে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে বাড়ির মধ্যে থাকতে। প্রয়োজন না-হলে বাইরে না-বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইজরায়েলের ভারতীয় দূতাবাসের তরফেও সতর্কবার্তা জারি করা হয়েছে। ইজরায়েল সরকার যে পদক্ষেপ করছে, তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের।

Post Views: 112

Continue Reading

Previous: ইজরায়েল-আমেরিকার ইরান হামলার পর ভারতীয়দের জন্য সতর্কতা জারি ভারতের পররাষ্ট্র মন্ত্রকের
Next: বিবাহিত পরিচয় গোপন, প্রেমিকের উপর নৃশংস হামলার অভিযোগ তরুণীর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.