Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়াশিংটনের সঙ্গে আর পরমাণু বিষয়ক বৈঠকে বসতে রাজি নয় ইরান

ওয়াশিংটনের সঙ্গে আর পরমাণু বিষয়ক বৈঠকে বসতে রাজি নয় ইরান

Online Desk জুন 14, 2025
20250614_163942.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা শুরু হয়েছিল গত ১২ এপ্রিল। তার পর দু মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই আবহে বৃহস্পতিবার গভীর রাতে ইজরায়েল আক্রমণ হেনেছে ইরানের বিভিন্ন জায়গায়। যে আক্রমণের পিছনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মদত রয়েছে বলে অভিযোগ তেহরানের। বস্তুত এই ঘটনার পর থেকে ইরান-ইজরায়েল সংঘাত চরম আকার নিয়েছে। নেতানিয়াহু বাহিনীর আক্রমণের জবাবে ইরানও পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে। এই আবহে আগামী রবিবার ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনার কথা থাকলেও তাতে সামিল হতে অস্বীকার করেছে তেহরান।

তেহরানের বক্তব্য দাবি, আলোচনা এবং আক্রমণ একসঙ্গে চলতে পারে না। ইরানের বিদেশ দফতরের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এমন আচরণ করছে যে, আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। আপনি একই সঙ্গে বোঝাপড়ায় আসতে চান, আবার ইজরায়েলকে ইরানের ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ করে দিতে চান। দুটো একসঙ্গে হতে পারে না।’

উল্লেখ্য, ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের পরমাণু বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। ডোনাল্ড ট্রাম্প নিজেই এ বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি বছরের প্রথম দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে একটি চিঠি লিখেছিলেন। ইরান যাতে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, সে বিষয়ে একটি চুক্তিতে রাজি হতে সেই চিঠিতে চাপ দিয়েছিল ওয়াশিংটন। সেই সময়সীমা ৬০ দিন পেরিয়ে গিয়েছে।

Post Views: 238

Continue Reading

Previous: অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের জালে নদিয়ার ছাগল ব্যবসায়ী
Next: বিস্ফোরণে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ক্যাসিনো

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.