Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মৃত্যুদন্ডের হুমকির পরদিনই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার আশ্বাস ইরানের

মৃত্যুদন্ডের হুমকির পরদিনই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার আশ্বাস ইরানের

Online Desk জানুয়ারি 12, 2026
iran.jpg

ওঙ্কার ডেস্কঃ ইরান গণবিক্ষোভে উত্তাল। পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। শনিবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল। ঠিক তাঁর ২৪ ঘণ্টার মধ্যে সুর নরম করল ইরান প্রশাসন। রবিবার ১৮০ ডিগ্রি ঘুরে সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসন আলোচনায় বসবে বলে জানালেন।
ইরানে হিংসার জন্য দুই ‘শত্রু দেশ’ আমেরিকা এবং ইজরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট। দুই দেশকে ‘দাঙ্গাবাজ’ বলে অভিহিত করে তাঁর দাবি, ইরানের গোটা সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই এবং তাঁর গোঁড়া ধর্মীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আন্দোলন চলছে ইরানে। এই পরিস্থিতিতে রবিবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়ে পেজেশকিয়ান বলেন, “আমরা ওঁদের সঙ্গে বসব। এটা আমাদের কর্তব্য। আমরা ওঁদের সমস্যার সমাধান করব।”
শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজাদ বিক্ষোভকারীদের ‘আল্লার শত্রু’ বলে অভিহিত করেছিলেন। তারপর হঠাত সুর বদল কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে পেজেশকিয়ানের মন্তব্য থেকেই স্পষ্ট বিক্ষোভকারীদের সঙ্গে কোনওভাবেই সম্মুখসমরে যেতে চাইছে না ইরান। এর পিছনে আন্তর্জাতিক চাপ থাকতে পারে বলেও মনে করছেন অনেকেই।

Post Views: 214

Continue Reading

Previous: তেহরান থেকে সমঝোতা ফোন এসেছিল, দাবি ট্রাম্পের,পাশাপাশি কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
Next: দমন-পীড়নের ছায়ায় ইরানের রাস্তায় রক্তাক্ত বিক্ষোভ, আতঙ্কে সাধারণ মানুষ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.