Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেই কি বেঁচে নেই? ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে বিস্ফোরক দাবি ট্রাম্পের

খামেনেই কি বেঁচে নেই? ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে বিস্ফোরক দাবি ট্রাম্পের

Online Desk মার্চ 15, 2026
262c84f0-1878-11f1-8f1d-d7bdb1ea156f.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে ঘিরে নতুন জল্পনা উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, শোনা যাচ্ছে ইরানের এই নেতা হয়তো আর জীবিত নেই। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিভিন্ন সূত্র থেকে তিনি এমন খবর শুনেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আর বেঁচে নেই। যদিও একই সঙ্গে তিনি এটাও মন্তব্য করেন, যদি তিনি জীবিত থাকেন, তাহলে দেশের স্বার্থে আত্মসমর্পণ করা উচিত। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য সামনে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কূটনৈতিক মহলে।
উল্লেখ্য, সম্প্রতি নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি খামেনেই। তাঁর মৃত্যুর পরই ক্ষমতার কেন্দ্রে আসেন তাঁর ছেলে মোজতবা খামেনেই। তাঁকেই দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সেই ঘোষণার পর থেকেই তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। ফলে তাঁর শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে নানা জল্পনা ছড়াতে শুরু করে আন্তর্জাতিক মহলে।
কিছু সূত্রে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘর্ষ ও হামলার ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। এমনকি তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলেও নানা মহলে গুঞ্জন ছড়ায়। যদিও ইরানের তরফে সরকারিভাবে এই ধরনের সমস্ত দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির প্রশাসনের বক্তব্য, নতুন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তবে এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে ইরানের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এমন মন্তব্য কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন উত্তেজনার কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 151

Continue Reading

Previous: মমতার মাস্টারস্ট্রোক, সুপ্রিম নির্দেশ মেনে বকেয়া ডিএ দেবে রাজ্য
Next: তেলভান্ডারে হামলার জেরে ইরানে আকাশ থেকে ‘কালো বৃষ্টি’, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
WAR-SHIP2.png

ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.