Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ২২০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ২২০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের

Online Desk মার্চ 18, 2026
20260318_113041.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। এই প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। এই আবহে এটি খুলে দেওয়ার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী হামলা চালাল। হরমুজ অবরোধ মুক্ত করতে এটিই প্রথম বড় পদক্ষেপ ওয়াশিংটন।

ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে বোমা দিয়ে হামলা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের উপকূলরেখা বরাবর অবস্থিত ইরানের সুদৃঢ় ও সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ৫,০০০ পাউন্ড (প্রায় ২,২৬৮ কিলোগ্রাম) ওজনের একাধিক ‘ডিপ পেনিট্রেটর’ বোমা নিক্ষেপ করেছে।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে সেন্ট্রাল কমান্ড বলেছে, ‘মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলরেখা বরাবর অবস্থিত ইরানের সুদৃঢ় ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে সফলভাবে ৫,০০০ পাউন্ড ওজনের একাধিক ডিপ পেনিট্রেটর যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে।’পোস্টে বলা হয়েছে, ‘এই ঘাঁটিগুলোতে মোতায়েন করা ইরানের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য বাধা তৈরি করেছিল।’ উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ প্রবাহিত হয়। তেহরানের এই অবরোধ সামুদ্রিক নৌ-চলাচলকে ব্যাপকভাবে ব্যাহত করেছে। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামের ব্যাপক বৃদ্ধি হয়েছে।

Post Views: 118

Continue Reading

Previous: কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, জানাল কমিশন
Next: ‘আফগানিস্তান যদি নিজের ইতিহাস পুনরাবৃত্তি করে সেটা পাকিস্তানের জন্য ভাল হবে না’ হুমকি আফগান ক্রিকেটারের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.