Skip to content
মার্চ 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লেবাননের আকাশ থেকে লিফলেট বিলি ইজরায়েলি যুদ্ধবিমানের! বার্তা সে দেশের মানুষকে

লেবাননের আকাশ থেকে লিফলেট বিলি ইজরায়েলি যুদ্ধবিমানের! বার্তা সে দেশের মানুষকে

Online Desk মার্চ 14, 2026
isra-le-mmpy0l959uzmvht-20260314122919.jpg

ওঙ্কার ডেস্ক: লেবাননবাসীকে বার্তা দিতে অভিনব কৌশল ইজরায়েলি বাহিনীর। সে দেশের আকাশ থেকে যুদ্ধবিমানের মাধ্যমে ফেলা হল কাঁড়ি কাঁড়ি লিফলেট। শুক্রবারের দুপুরে লেবাননের রাজধানী বেইরুটের আকাশ থেকে এই লিফলেট গুলি ফেলে নেতানিয়াহু বাহিনী। এই লিফলেটে লেবাননবাসীর উদ্দেশে দেওয়া হয়েছে বিশেষ বার্তা।

সংবাদসংস্থা সূত্রে খবর, ইজরায়েলি যুদ্ধবিমান বেইরুটের আকাশে আসার সময় প্রথম জোরালো বিস্ফোরণ হয়। এর পর সেগুলি থেকে ফেলা হতে থাকে লিফলেটের তাড়া। লেবাননের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইজরায়েলি যুদ্ধবিমানগুলি পশ্চিম বেইরুটের ভার্দুন, হামরা এবং আইন আল-ম্রেইস এলাকায় অসংখ্য লিফলেট ফেলেছে। যেগুলিতে লেবাননের মানুষের উদ্দেশে লেখা— ‘ইরানের দোসর হিজবুল্লাকে নিরস্ত্র করতে হবে। লেবানন কোন পথে হাঁটবে, সে সিদ্ধান্ত তোমাদের—অন্য কারও নয়।’

ইতিমধ্যে সেই লিফলেট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে একটি কিউআর কোডও দেখা যাচ্ছে। তার নীচেয় লেখা, ইজরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ‘ইউনিট-৫০৪’ লেবানন এবং লেবাননবাসীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে কাজ করছে। তবে হঠাৎ কেন এই বার্তা দিল ইজরায়েল? আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হিজবুল্লা ইরানের মদতপুষ্ট। ওই শিয়াপন্থী সশস্ত্র বাহিনীর দাপট রয়েছে লেবাননের গণতান্ত্রিক রাজনীতিতেও। এই সংগঠনের রাজনৈতিক শাখা ‘লয়ালিটি টু দ্য রেজিস্ট্যান্স’। যে দলের সমর্থনে লেবাননের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করে। তাই সে দেশের সুন্নি জনগোষ্ঠীকে পাশে পেতে ইজরায়েল এই কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Post Views: 15

Continue Reading

Previous: খার্গ দ্বীপে মার্কিন হামলার দাবি ট্রাম্পের, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংসের অভিযোগে বাড়ছে উত্তেজনা
Next: ২৪ ঘণ্টার মধ্যে আবার বিস্ফোরণ দুবাইয়ে, বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা

সম্পর্কিত গল্প

20260314_150406.jpg

সোনম ওয়াংচুককে নিয়ে সিদ্ধান্ত বদল মোদী সরকারের! মুক্তি পাচ্ছেন পরিবেশকর্মী

Online Desk মার্চ 14, 2026
ABBAS-ARAGACHI.png

ভারতের কাছে হাত পাতছে ট্রাম্প; মার্কিন মুলুককে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির

Online Desk মার্চ 14, 2026
652330716_18388855219157597_4769669411791747302_n.jpg

ফের কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, সমাজমাধ্যমে নতুন ছবি পোস্ট নায়িকার

Online Desk মার্চ 14, 2026

You may have missed

20260314_150406.jpg

সোনম ওয়াংচুককে নিয়ে সিদ্ধান্ত বদল মোদী সরকারের! মুক্তি পাচ্ছেন পরিবেশকর্মী

Online Desk মার্চ 14, 2026
ABBAS-ARAGACHI.png

ভারতের কাছে হাত পাতছে ট্রাম্প; মার্কিন মুলুককে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির

Online Desk মার্চ 14, 2026
652330716_18388855219157597_4769669411791747302_n.jpg

ফের কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, সমাজমাধ্যমে নতুন ছবি পোস্ট নায়িকার

Online Desk মার্চ 14, 2026
20260313_123445.jpg

পিতা আয়াতুল্লাহকে আগেই হত্যা করেছে ওয়াশিংটন, এবার পুত্র মোজতবার মাথার দাম ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

Online Desk মার্চ 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.