Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পিতা আয়াতুল্লাহকে আগেই হত্যা করেছে ওয়াশিংটন, এবার পুত্র মোজতবার মাথার দাম ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

পিতা আয়াতুল্লাহকে আগেই হত্যা করেছে ওয়াশিংটন, এবার পুত্র মোজতবার মাথার দাম ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

Online Desk মার্চ 14, 2026
20260313_123445.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের সঙ্গে মিলে মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়ে হত্যা করেছে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে। এর পর গত রবিবার তেহরানের তরফে আনুষ্ঠানিক ভাবে খামেনেই পুত্র মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এই আবহে এবার ইরানের নতুন ধর্মীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের মাথার দাম ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়, মোজতবা কোথায় লুকিয়ে আছেন, সেই খবর দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, ইরানের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বেশ কয়েক জন শীর্ষকর্তার বিরুদ্ধেও পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে জানানো হয়েছে, মোজতবার মাথার দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৯২.৪৭ কোটি টাকা। ইরানের সর্বোচ্চ নেতার দফতরের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজাই, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি-সহ বেশ কয়েক জন শীর্ষকর্তার মাথার দামও ঘোষণা করেছে ওয়াশিংটন।

মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসি-র যাঁদের মাথার দাম ঘোষণা করেছে, তাঁদের ১০ জনের মধ্যে ছ’জনের ছবি প্রকাশ করেছে। বাকিদের ছবি না থাকায় তা প্রকাশ করা হয়নি। বিবৃতিতে দাবি করা হয়েছে, মোজতবা, আলি আসগর, আলি লারিজানি, ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনি, গোয়েন্দা দফতরের মন্ত্রী এসমাইল খাতিব, মেজর জেনারেল ইয়াহা রহিম সাফাভির খোঁজ দিলে পুরস্কার মিলবে।

Post Views: 146

Continue Reading

Previous: ‘প্রেমিকা কথা বলে না কেন?’, ক্ষুব্ধ হয়ে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যা করল মাদকাসক্ত যুবক
Next: ফের কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, সমাজমাধ্যমে নতুন ছবি পোস্ট নায়িকার

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.