Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, সমাজমাধ্যমে নতুন ছবি পোস্ট নায়িকার

ফের কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, সমাজমাধ্যমে নতুন ছবি পোস্ট নায়িকার

Online Desk মার্চ 14, 2026
652330716_18388855219157597_4769669411791747302_n.jpg

ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের মাধ্যমে কাজ শুরু, তারপর জি বাংলার মিঠাই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এরপর সোজা বড় পর্দা পাশাপাশি চালিয়ে যাচ্ছে ওটিটির কাজ। নায়িকার ‘কালরাত্রী’র দুটো সিজনই দর্শকের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনের জন্য বেশ অপেক্ষায়ও ছিলেন দর্শক। মূল আকর্ষণ রহস্য উন্মোচন আর অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সৌমিতৃষার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে সমালোচক মহলে। তারপর থেকেই অভিনেত্রীর অনুরাগী মহলে প্রশ্ন, কবে আবার নতুন কাজে তাঁকে পর্দায় দেখা যাবে।
খবর, ওটিটির পর্দায় ফিরতে চলেছেন সৌমিতৃষা। এবারও হইচইয়ে দর্শক দেখতে পাবেন তাঁকে। জানা যাচ্ছে, এবারের গল্পেও থাকবে ভরপুর রহস্যে। ক্রাইম-থ্রিলারেই নাকি ফিরছেন অভিনেত্রী। তবে এই বিষয়ে এখন একেবারেই মুখ খুলতে নারাজ তিনি। কিন্তু সমাজমাধ্যমে হালকা ইঙ্গিত দিয়েছেন সৌমিতৃষা। সম্প্রতি হইচই স্টুডিও থেকে নিজের বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন। যেখানে নীল রঙের সালোয়ার পরে দেখা যাচ্ছে তাঁকে। হালকা মেকআপে সৌমিতৃষাকে বেশ দেখাচ্ছিল। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী জানান দেন, হইচই-এর সঙ্গে আরও একবার হাত মেলাতে পেরে তিনি ভীষণ খুশি। সেখান থেকেই প্রধানত দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনদের। এবার কোন গল্প নিয়ে ধরা দেন অভিনেত্রী, সেটাই দেখার।

Post Views: 124

Continue Reading

Previous: পিতা আয়াতুল্লাহকে আগেই হত্যা করেছে ওয়াশিংটন, এবার পুত্র মোজতবার মাথার দাম ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
Next: ভারতের কাছে হাত পাতছে ট্রাম্প; মার্কিন মুলুককে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.