Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘প্রেমিকা কথা বলে না কেন?’, ক্ষুব্ধ হয়ে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যা করল মাদকাসক্ত যুবক

‘প্রেমিকা কথা বলে না কেন?’, ক্ষুব্ধ হয়ে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যা করল মাদকাসক্ত যুবক

Online Desk মার্চ 14, 2026
Vande-Bharat.jpg

ওঙ্কার ডেস্ক: এক মাদকাসক্ত যুবকের কাণ্ডে শোরগোল! প্রেমিকা কথা বলা বন্ধ করে দেওয়ায় বন্দে ভারত ট্রেনে পাথর ছুঁড়ে মারার অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্রের থানে জেলার ঠাকুরলি স্টেশনের কাছে মুম্বাই-সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেসে এই পাথর ছোঁড়ার ঘটনা ঘটে।

রিপোর্ট অনুসারে, ধৃত যুবকের নাম সানি কাম্বলে; ২৩ বছর বয়স তার। পুনের বাসিন্দা ওই যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। তার প্রেমিকা কথা বলা বন্ধ করে দেওয়ায় কাম্বলে ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড করেছে বলে অভিযোগ। পুলিশের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘এই ঘটনায় কেউ আহত হননি, তবুও এই বিশেষ ট্রেনের একটি জানালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালার কাঁচের টুকরো ছিটকে কয়েকজন যাত্রীর গায়ে লাগে, যার ফলে বগিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পাথর ছোঁড়ার ঘটনার পর, ট্রেনের যাত্রীরা কাম্বলেকে সেলফি তুলতে দেখেন। তারা অবিলম্বে সেন্ট্রাল রেলওয়ের কন্ট্রোল রুমে খবর দেন; খবর পেয়েই আরপিএফ এবং রেল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।’

এই ঘটনার পর অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পাত্রিপুল এবং ঠাকুরলি স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে কাম্বলেকে গ্রেফতার করা হয়।ওই পুলিশ কর্তা আরও জানান, ‘পুলিশকে দেখেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দ্রুত তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে নিজের অপরাধ স্বীকার করেছে। সে গাঁজায় আসক্ত বলে জানিয়েছে। কাম্বলের বিরুদ্ধে রেলওয়ে আইনের ধারা ১৫৩ (ইচ্ছাকৃত কাজের মাধ্যমে রেলযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করা) এবং ধারা ১৪৭ (অনুমতি ছাড়া রেল চত্বরে প্রবেশ করা)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।’

Post Views: 147

Continue Reading

Previous: ২৪ ঘণ্টার মধ্যে আবার বিস্ফোরণ দুবাইয়ে, বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা
Next: পিতা আয়াতুল্লাহকে আগেই হত্যা করেছে ওয়াশিংটন, এবার পুত্র মোজতবার মাথার দাম ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.