Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সিনেমার কায়দায় প্যারিসের জাদুঘরে ঢুকে রানির গয়না লুঠ!

সিনেমার কায়দায় প্যারিসের জাদুঘরে ঢুকে রানির গয়না লুঠ!

Online Desk অক্টোবর 20, 2025
luvre.jpg

ওঙ্কার ডেস্ক: হুলুস্থুলু কাণ্ড ফ্রান্সের প্যারিসের জাদুঘরে। জানলা ভেঙে জাদুঘরের ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না লুট করল দু’জন। জানা গিয়েছে চুরি যাওয়া গয়নাগুলি দুই ফরাসি রানীর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফ্রান্সের সংবাদ মাধ্যম সূত্রে খবর, যখন দু জন লুভরের ভিতরে ঢুকে গয়না হাতসাফাই করছিল, সে সময় বাইরে দাঁড়িয়েছিল তৃতীয় জন। রবিবার সকালে এই ঘটনা ঘটে। সাইরেন বাজার পর ভয়ে ছুটোছুটি শুরু করেন পর্যটকেরা। কিছু ক্ষণের মধ্যে জাদুঘর ফাঁকা করে বন্ধ করে দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই লুট চালানো হয়েছে। বিষয়টি নিয়ে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি এক্স হ্যান্ডেলে লিখেছেন, রবিবার সকালে জাদুঘর খোলার পর চুরির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত বা নিহত হননি। ঘটনার পর দ্রুত জাদুঘর বন্ধ করে দেওয়া হয়।

তদন্তকারী এক আধিকারিক জানান, মনে করা হচ্ছে জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেদিক দিয়েই জাদুঘরের ভিতরে প্রবেশ করে অভিযুক্তেরা। নির্দিষ্ট ঘরে গিয়ে রানীর গয়না চুরি করে তারা। যে সময় দুজন ভিতরে ঢোকে, তখন বাইরে দাঁড়িয়ে ছিল এক জন। জাদুঘরে ঘুরতে যাওয়া এক পর্যটক বলেন, ‘রবিবার সকাল ১০টায় জাদুঘরের প্লাজায় দাঁড়িয়ে ছিলাম। কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। সাড়ে ১০টা নাগাদ নিরাপত্তারক্ষীরা এসে জানান, জাদুঘর বন্ধের কথা।’ উল্লেখ্য, এই লুভরে রয়েছে বিশ্ববিখ্যাত মোনালিসার ছবি। ১৯১১ সালে এই জাদুঘর থেকে চুরি হয়ে গিয়েছিল ছবিটি। সেই ছবি চুরির অভিযোগ উঠেছিল জাদুঘরে কর্মীর বিরুদ্ধে। যদিও দু’বছর পরে সেই ছবি উদ্ধার করা হয়।

Post Views: 156

Continue Reading

Previous: টলিপাড়ায় হইচই কাণ্ড! প্রকাশ্যে অঙ্কুশ হাজরার আগামি ছবির পোস্টার
Next: দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.