Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিয়ে রাশিয়ার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলা, আহত ৪ ভারতীয় ছাত্র

উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিয়ে রাশিয়ার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলা, আহত ৪ ভারতীয় ছাত্র

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
russia.jpg

ওঙ্কার ডেস্কঃ রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রে অবস্থিত স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির বিদেশি ছাত্রদের হস্টেলে ভয়াবহ হামলা। ছুরি দিয়ে পর পর কোপানো হয়েছে ছাত্রদের। সূত্রের খবর, শনিবার রাতে এই হামলায় অন্তত ছয়জন ছাত্র আহত হন, যাদের মধ্যে চারজন ভারতীয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুই পুলিশ আধিকারিকও আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলাকারী ১৫ বছর বয়সি এক কিশোর। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় সে হলোকস্ট নিয়ে উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিতে থাকে। জানা গিয়েছে, অভিযুক্ত কিশোর রাশিয়ায় নিষিদ্ধ নব্য নাৎসি সংগঠন ‘স্প্যারোজ ক্রু’র সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই সংগঠনটি ২০২১ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট কর্তৃক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, হস্টেলের দেওয়ালে একটি স্বস্তিকা চিহ্ন আঁকা রয়েছে, দাবি করা হয়েছে, আহত ছাত্রের রক্ত দিয়ে সেই চিহ্ন আঁকা হয়েছে। যদিও প্রশাসনের তরফে এই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার ফেডারেল স্বাস্থ্য মন্ত্রকের মতে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনজনের অবস্থা মাঝারি। এই ঘটনাকে কেন্দ্র করে বিদেশি ছাত্রদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে বলে সূত্রের খবর।

Post Views: 207

Continue Reading

Previous: পাকিস্তানে শিয়া মসজিদ হামলায় যোগ নেই ভারতের; জানালো খোদ পাক-মন্ত্রী নাকভি
Next: বিহারে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ জন পড়ুয়া, সঙ্কটজনক ১

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.