Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, দাবি ইরানের

নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, দাবি ইরানের

Online Desk মার্চ 2, 2026
netaniyahu.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন-ইজরায়েলি হামলায় শনিবার নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামিনেই। যার পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এই আবহে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস সোমবার জানিয়েছে, তেল আভিভে তারা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে এবং পূর্ব জেরুজালেমে হামলা চালিয়েছে ইরানের বাহিনী।

এক বিবৃতিতে তেহরানের তরফে জানানো হয়েছে, ‘ইহুদিবাদী সরকারের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের সদর দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’ স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, সোমবার জেরুজালেমের উপরে একাধিক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ ইরান থেকে ইজরায়েলের ভূখণ্ডের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলা করার জন্য কাজ করছে।’ সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটি এবং সৌদির তৈল ঘাঁটিতে হামলার পর ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন ইরানের হামলার নিন্দা করেছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মার্কিন-ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ইরানে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। প্রসঙ্গত, শনিবার থেকে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরান জুড়ে হামলা চালাচ্ছে। খামেইনির হত্যার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের ফলে দুবাই, বাহরাইন, ইরাক এবং অন্যান্য জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

Post Views: 184

Continue Reading

Previous: ইরানে হামলা নিয়ে দেশের ভিতরেই মতবিরোধ আমেরিকায়; বলছে রাইটার্সের রিপোর্ট
Next: ডবল ইঞ্জিন রাজ্যে সবচেয়ে বেশি অত্যাচারিত এসসি, এসটি-রা, বিস্ফোরক মন্তব্য অভিষেকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.