Skip to content
এপ্রিল 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘রাশিয়া থেকে তেল কিনতে আমরাই অনুমতি দিয়েছি ভারতকে!’ দাবি ওয়াশিংটনের

‘রাশিয়া থেকে তেল কিনতে আমরাই অনুমতি দিয়েছি ভারতকে!’ দাবি ওয়াশিংটনের

Online Desk মার্চ 12, 2026
20251207_224204.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে আমরাই ছাড়পত্র দিয়েছি, এমনটাই দাবি ওয়াশিংটনের। মস্কোর কাছ থেকে কেন তেল কেনার অনুমতি তার ব্যাখ্যাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, যেহেতু ভারত তাঁদের ‘ভাল বন্ধু’ এবং ‘ভাল কাজ’ করেছে, তাই এই ‘অনুমতি’ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কটের মুখে ভারত। এই আবহে কী ভাবে দেশে জ্বালানির জোগান যথাযথ রাখা যাবে তা নিয়ে চিন্তিত নয়াদিল্লি। লিভিটের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মেনে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেছিল। তাই এখন পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ার থেকে তেল কেনায় ‘ছাড়পত্র’ দেওয়া হয়েছে ভারতকে। উল্লেখ্য রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ছাড়পত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ক্যারোলিন বলেন, ‘আমাদের বন্ধু ভারত ভাল ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক অতীতে নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে তেল কেন বন্ধ করেছিল। তবে বর্তমানে ইরানের কারণে বিশ্বে তেল সরবরাহে এক অস্থিরতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে তাই আমরা ভারতকে সাময়িক ভাবে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছি।’

অন্য দিকে, ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ছাড়পত্র দিতে সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করতে উদ্যোগী হয়েছিল মার্কিন প্রশাসন। এ বার তাতেই ফের ছাড় দেওয়ায় মার্কিন মুলুকে শোরগোল পড়ে গিয়েছে।

Post Views: 68

Continue Reading

Previous: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা ! ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন আততায়ী
Next: আবারও রাজ্যের হাওয়া বদল, ভিজতে পারে কোন কোন জেলা? জেনে নিন…

সম্পর্কিত গল্প

oracle.jpg

ফের কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকেল! বিশবাঁও জলে একধিক কর্মী

Online Desk এপ্রিল 28, 2026
eci-2.jpg

অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন

Online Desk এপ্রিল 28, 2026
Untitled.png

নির্বাচনের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মদ! বাজেয়াপ্ত ৫১০ কোটির সামগ্রী

Online Desk এপ্রিল 28, 2026

You may have missed

oracle.jpg

ফের কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকেল! বিশবাঁও জলে একধিক কর্মী

Online Desk এপ্রিল 28, 2026
money.jpg

ভোটার স্লিপ দিতে ১০ হাজার টাকা দাবি বিএলও-এর! কমিশনের কাছে জমা পড়ল নালিশ

Online Desk এপ্রিল 28, 2026
eci-2.jpg

অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন

Online Desk এপ্রিল 28, 2026
adhir.jpg

‘দল হারলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন’, বিস্ফোরক অধীর

Online Desk এপ্রিল 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.