Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প সমর্থক কারোল নাভ্রোৎস্কি

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প সমর্থক কারোল নাভ্রোৎস্কি

Online Desk জুন 2, 2025
20250602_170402.jpg

ওঙ্কার ডেস্ক: পোল্যান্ডের প্রেসিডেন্টের মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ডানপন্থি ইতিহাসবিদ কারোল নাভ্রোৎস্কি। পোল্যান্ডের নির্বাচন কমিশন নাভ্রোৎস্কির নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন ভোট গণনা শেষে পোল্যান্ডের নির্বাচন কমিশন জানায়, দ্বিতীয় রাউন্ডে নাভ্রোৎস্কি মোট ভোটের ৫০.৯ শতাংশ ভোট পেয়েছেন; ৪৯.১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ওয়ারশ’র রাফাল ত্রাস্কোভস্কি। রবিবার রাত ৯টায় ভোটগ্রহণ শেষ হলে বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়। সেই সমীক্ষায় আভাস দেওয়া হয় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। সমীক্ষায় বলা হয়েছিল ত্রাস্তোভস্কি ৫০.৩ শতাংশ ও নাভ্রোৎস্কি ৪৯.৭ শতাংশ ভোট পাচ্ছেন। যা দেখে ত্রাস্কোভস্কি নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করে ফেলেছিলেন।

যদিও ফলপ্রকাশের পর ছবি বদলে যায়। জয়ী হন নাভ্রোৎস্কি। বুথ ফেরত সমীক্ষা দেখে নাভ্রোৎস্কি বলেছিলেন, ‘আজ রাতে আশা হারাবেন না। রাতের মধ্যেই আমরা জিতবো, পার্থক্য খুব, খুবই কম। আমি বিশ্বাস করি, কাল সকালে আমরা প্রেসিডেন্ট কারোল নাভ্রোৎস্কিকে নিয়েই ঘুম থেকে উঠব।’

উল্লেখ্য, ভোট প্রচারের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক নাভ্রোৎস্কি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে উড়ে গিয়েছিলেন। কিছুক্ষণের জন্য তিনি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ‘থাম্বস-আপ’ ছবিও তুলেছিলেন।

Post Views: 356

Continue Reading

Previous: আন্না বিশ্ববিদ্যালয় ধর্ষণকাণ্ডের সাজা শোনাল চেন্নাইর মহিলা আদালত, অপরাধী জ্ঞানশেখরনের ৩০ বছরের কারাদণ্ড
Next: পুতুলের কাপড় কিনতে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের নাবালিকা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.