Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানকে সমর্থনের জের? তুর্কির বিমানবন্দর পরিষেবা সংস্থার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করল ভারত

পাকিস্তানকে সমর্থনের জের? তুর্কির বিমানবন্দর পরিষেবা সংস্থার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করল ভারত

Online Desk মে 16, 2025
20250516_141508.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ছবি গোটা বিশ্ব দেখেছে। সন্ত্রাসবাদের নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ। তবে তুরস্কের তরফে পাকিস্তানকে সমর্থন করা হয়েছিল। বর্তমানে নয়াদিল্লি ও ইসলামাবাদ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এই আবহে এবার ভারতের ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে মেসার্স সেলেবি নামক তুর্কি বিমানবন্দর পরিষেবা সংস্থার। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কেবল মেসার্স সেলেবি নয়, এর সহযোগী সংস্থাগুলির নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করেছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। ভারত সরকারের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের দেশ এবং আমাদের সহ-নাগরিকদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। জাতীয় স্বার্থ এবং জননিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সাথে আপস করা যাবে না।’

এছাড়াও, যাত্রীদের সুবিধা, পণ্য পরিবহন এবং পরিষেবার ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রী এবং পণ্য পরিবহনের নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করার জন্য সমস্ত বিমানবন্দরে ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মন্ত্রক বিমানবন্দর অপারেটরদের সঙ্গে সক্রিয় ভাবে সমন্বয় রাখছে।

Post Views: 124

Continue Reading

Previous: শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Next: নকশালদমন অভিযানে আহত জওয়ানদের সঙ্গে দেখা করলেন অমিত শাহ, বললেন, এঁদের জন্য দেশ গর্বিত

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.