Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে মত বদলাবেন না ট্রাম্প, দাবি আর্থিক উপদেষ্টার

রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে মত বদলাবেন না ট্রাম্প, দাবি আর্থিক উপদেষ্টার

Online Desk আগস্ট 28, 2025
hasset.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করলে নিজের মত পরিবর্তন করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করলেন, ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট। বুধবার থেকেই ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। নয়াদিল্লির পণ্যে চড়া হারে শুল্ক আরোপ করা নিয়ে চলছে চর্চা। এই আবহে ট্রাম্পের উপদেষ্টার এই মন্তব্য সামনে এল।

উল্লেখ্য, রাশিয়া থেকে ভারত তেল কেনার কারণে নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে বর্তমানে ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হচ্ছে ভারতকে। হ্যাসেট বলেন, ‘ভারত যদি নিজেদের মত না বদলায়, ট্রাম্পও নিজের মত বদলাবেন না।’ হ্যাসেটের দাবি, ভারতের উপর মূলত দুটি কারণে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। তার একটি যদি হয় রাশিয়া থেকে তেল কেনা, তবে অন্যটি বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার দীর্ঘসূত্রিতা।

প্রসঙ্গত, এর আগে বুধবার মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানান, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে দেরি হওয়া ভারতের উপর বাড়তি শুল্ক আরোপের অন্যতম কারণ।’ সূত্রের খবর, ওয়াশিংটন চায়, ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পুরোপুরি খুলে দিক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান না ভারতের কৃষকদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই বাজার ওয়াশিংটনের জন্য খুলে দিতে। আর এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্ত বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।

Post Views: 98

Continue Reading

Previous: আর জি কর নিয়ে সিবিআইকে নিশানা অভিষেকের ! বললেন, পুলিশ ২৪ ঘণ্টায় যা করল, ওরা একবছরেও তা পারল না
Next: পরিষেবা বঞ্চিতদের ব্যাঙ্কিং-এর আওতায় নিয়ে আসাই ধারাবাহিক উন্নয়নের প্রাথমিক শর্ত

সম্পর্কিত গল্প

west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026
vladamir-putin.png

ভারত-চিন সম্পর্কের মধ্যে ঢুকবে না রাশিয়া, সাফ জানালো প্রেসিডেন্ট পুতিন

Online Desk জুন 6, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.